Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৮ সালের ইউরো পর্যন্ত জুলিয়ান নাগেলসম্যানের সঙ্গে চুক্তি ছিল কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার পর ইস্তফা দিলেন তিনি (Julian Nagelsmann)।
ব্যর্থতার দায় মাথায় নিয়ে ইস্তফা জার্মানির কোচের (Julian Nagelsmann)
বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে জার্মানিকে। অপ্রত্যাশিত হলেও এই বিশ্বকাপে সেটার সাক্ষী থেকেছেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দিলেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। রাউন্ড অফ ৩২-র ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পরই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। সেই মত তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন জার্মান কোচ। সূত্রের খবর অনুযায়ী জার্মান দলের দায়িত্ব নিতে পারেন ক্লপ (Julian Nagelsmann)।
২০২৩ সালের সেপ্টেম্বরে নাগেলসম্যান জার্মানির দায়িত্ব নেন। ২০২৮ সালের ইউরো পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল জার্মান দলের। কিন্তু বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ চাইছেন না আর কোচের দায়িত্ব চালিয়ে যেতে। জার্মানির ফুটবল কর্তারা তাঁকে বরখাস্ত করেননি তা-ও চুক্তি অনুযায়ী তিনি ক্ষতিপূরণ পাবেন। একাধিক প্রতিযোগিতায় জার্মানির খারাপ ফলের পর নাগেলসম্যানকে দায়িত্ব দিয়েছিলেন কর্তারা, সবার আশা ছিল বিশ্বকাপের মঞ্চে তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়াবেন জার্মান ফুটবলাররা।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর হতাশায় নাগেলসম্যান জানিয়েছেন, ‘যে দল প্যারাগুয়ের কাছে হেরে ছিটকে যায়, সেই দল পৃথিবীর প্রথম সারির দলগুলির মধ্যে থাকতে পারে না। এই ফল খুবই হতাশাজনক।’ জার্মানির এই ব্যর্থতার পরেও জার্মান ফুটবল কর্তারা তাঁর সমালোচনা করেনি বা তাঁকেও কাঠগড়ায় তোলেনি। বরং তাঁর উপরই আস্থা রেখেছিলেন তারা। এই নিয়ে নাগেলসম্যান বলেছেন, ‘কর্তারা চেয়েছিলেন আমিই দায়িত্বে থাকি। ফুটবলটা আমি বুঝি না, এমনও নয়। জানি গোটা বিশ্বে ফুটবল কী ভাবে চলে। এটাও জানি, অনেকেই আমাকে আর এই দায়িত্বে দেখতে চাইছিলেন না।’
আরও পড়ুন: Zlatko Dalic: ফের ভার বিতর্ক, ম্যাচ হেরে রেফারিকে একহাত নিলেন ক্রোয়েশিয়ার কোচ
নাগেলসম্যান ইস্তফা দেওয়ার কারণে নতুন কোচের খোঁজে জার্মান ফুটবল কর্তারা। তবে জার্মানির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দৌড়ে এগিয়ে রয়েছেন ক্লপ। ২০২৪ সালে লিভারপুলের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। এর আগে তিনি জানিয়েছিলেন দায়িত্ব পেলে জার্মান কোচের দায়িত্ব পেলে তিনি নিতে ইচ্ছুক। এখন দেখার শেষ পর্যন্ত কার হাত ধরে ঘুরে দাঁড়ায় আবার জার্মান ফুটবল দল (Julian Nagelsmann)।


