Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে রাজস্থানের ব্যাটার ক্ষমা চাইলেন বলিউড তারকা সলমন খানের কাছে (Salman Khan)।
পাঞ্জাবকে খোঁচা রাজস্থান তারকার (Salman Khan)
আইপিএল-এর চলতি মরশুমে রাজস্থানের সামনে থামল পাঞ্জাবের বিজয়রথ। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। দলকে ম্যাচ জেতানোর নেপথ্যে রয়েছেন প্রোটিয়া তারকা ডোনোভান ফেরেরা। তাঁর ২৬ বলে ৫২ রানের ইনিংস দলকে জয় এনে দেয়। আর দলকে ম্যাচ জিতিয়েই তিনি ক্ষমা চেয়ে নিলেন বলিউড তারকা সলমন খানের কাছে (Salman Khan)। কিন্তু এমন কী হল যার জন্য তাঁকে ক্ষমা চাইতে হল ভাইজানের কাছে?
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর দলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ডোনোভান ফেরেরাকে হিন্দিতে বলতে শোনা যায় ‘সরি ভাই, আজ নেহি।’ এর পিছনে রয়েছে সলমন খানের ১২ বছরের পুরনো একটি পোস্ট। ২০১৪ সালের সেই পোস্টে সলমন লিখেছিলেন, ‘জিন্টার (পাঞ্জাব দলের মালিক প্রীতি জিন্টা) দল জিতেছে?’ সেই ম্যাচে কলকাতার কাছে হেরেছিল পাঞ্জাব। সেই পোস্ট উল্লেখ করে পাঞ্জাবকে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েনি রাজস্থান।

আরও পড়ুন: US Pentagon: পেন্টাগনের নাম বদলে ডিপার্টমেন্ট অব ওয়ার: প্রস্তাব ঘিরে নয়া বিতর্ক
পাঞ্জাবের বৃদ্ধে রান তাড়া করতে নেমে শেষ ৬ ওভারে রাজস্থানের দরকার ছিল ৭১ রান। এই দক্ষিণ আফ্রিকান তারকার সৌজন্যে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস। তাঁকে যোগ্য সঙ্গত দেন শুভম দুবে। তিনি ১২ বলে ৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন। ওপেনে নেমে বৈভব ১৬ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। অন্যদিকে যশস্বী জয়সওয়াল ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন। রাজস্থানের ভিত তৈরি ছিল সেই ভিতে জয়ের ইমারত গড়েন ফেরেরা। ফেরেরা-শুভম এই ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি (Salman Khan)।


