Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যবাসীর মনে হাজারও প্রশ্ন। কমিশন স্পষ্ট জানিয়েছে, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাদের ভোটার বা আধার সহ ১১টি নির্দিষ্ট নথির মধ্যে যে কোনও একটি দেখাতে হবে। কিন্তু যদি কোনও কারণে আধার, ভোটার কার্ড বা জাতিগত শংসাপত্র হারিয়ে যায়? তাহলে চিন্তার কোনও কারণ নেই। এর সহজ সমাধান রয়েছে। খুব কম সময়ে অনলাইনে এই গুরুত্বপূর্ণ নথিগুলি ডাউনলোড করে নেওয়া সম্ভব।
আধার কার্ড ডাউনলোডের সহজ পদ্ধতি
আধার কার্ড ডাউনলোডের জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিংক থাকা আবশ্যিক। প্রথমে www.uidai.gov.in ওয়েবসাইটে যান। তারপর ‘আধার অনলাইন সার্ভিসেস’-এর মধ্যে থাকা ‘রিট্রিভ লস্ট UID/EID’ অপশনটি ক্লিক করুন। নতুন পেজে নাম, ই-মেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে আপনি আধার কার্ড (UID) না এনরোলমেন্ট নম্বর (EID) চাইছেন, তা নির্বাচন করুন। এরপর OTP অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল বা ই-মেলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। দ্রুত OTP জমা দিন। আপনার মোবাইল বা ই-মেলে UID/EID এসে যাবে। এরপর ই-কপি ডাউনলোড করে নিন।
আরও পড়ুন: SIR: বাংলায় শুরু এসআইআর, বাড়ি বাড়ি যাওয়া শুরু করল বিএলও-রা
ভোটার কার্ড ডাউনলোডের ধাপ
ভোটার কার্ডের জন্যেও মোবাইল নম্বর লিংক থাকা জরুরি। প্রথমে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপে গিয়ে আপনার EPIC Number বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে লগইন করুন। রেজিস্টার করা মোবাইল নম্বর এবং EPIC Number দিয়ে আপনার রাজ্য বেছে নিয়ে Fetch Details-এ ক্লিক করতে হবে। এরপর অ্যাপের নির্দেশ মেনে সহজেই ই-ভোটার কার্ড ডাউনলোড করা যাবে।
জাতিগত শংসাপত্র ডাউনলোড (পশ্চিমবঙ্গ)
প্রথমে https://castcertificatewb.gov.in/ লিংকে ক্লিক করুন। SC/ST অপশনটি বেছে নিন। এরপর ‘ডাউনলোড সার্টিফিকেট’ অপশনে ক্লিক করুন। সার্টিফিকেট নম্বর ও আবেদনকারীর নাম দিয়ে সহজেই আপনার শংসাপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন।
আরও পড়ুন: Working as BLO: বিএলও-র দায়িত্বে স্কুল বন্ধের আশঙ্কা, পড়াশোনা কি থমকে যাবে আসানসোলে?
SIR-এ গ্রহণযোগ্য ১১টি নথি (এক নজরে)
SIR-এর জন্য কমিশন যে ১১টি নথিকে গ্রহণযোগ্য বলে জানিয়েছে, সেগুলি হলো:
- ১. সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র
- ২. ১ জুলাই ১৯৮৭-র আগে জারি হওয়া কোনও সরকারি নথি
- ৩. বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট
- ৪. পাসপোর্ট
- ৫. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (সাল, তারিখ উল্লেখসহ)
- ৬. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট (জেলাশাসক প্রদত্ত)
- ৭. বনপালের সার্টিফিকেট
- ৮. কাস্ট সার্টিফিকেট
- ৯. এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ (যেখানে প্রযোজ্য)
- ১০. পারিবারিক রেজিস্টার (সরকার প্রদত্ত)
- ১১. সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি (দলিল বা পর্চা)
এই প্রক্রিয়াগুলি অনুসরণ করে সহজেই হারিয়ে যাওয়া নথি উদ্ধার করে এসআইআর (SIR) প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্যের নাগরিকরা।


