Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ করা হয়েছে। সেখানেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহবাগান। অফলাইনেও পাওয়া যাবে টিকিট (MB vs EB)।
ডুরান্ডে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (MB vs EB)
কলকাতা ফুটবলপ্রেমীদের কাছে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি মানেই উত্তেজনা তুঙ্গে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে দেখা যাবে লাল-হলুদ আর মবুজ-মেরুনকে একে ওপরের বিপক্ষে বল পায়ে এগিয়ে যেতে বিপক্ষের দিকে। সেই উত্তাপ শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ তা নয় বরং সেই উত্তাপ ছড়িয়ে পরে গোটা গ্যালারি জুড়ে।
এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে ২০২৫ ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল সূচি। যেখানে ১৭ অগাস্ট মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল আর মোহবাগান। ১৭ অগাস্ট রবিবার ৭টা থেকে শুরু হতে চলেছে ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচ ঘিরে এখন উত্তেজনার পারদ বাড়ছে। দুই দলের প্লেয়ারই মুখিয়ে আছে এই জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট নিজেদের খাতায় তুলতে। এই খেলায় যে দল জিতবে সেই দল যাবে শেষ চারে (MB vs EB)।

এই খেলার টিকিট পাওয়া যাবে অনলাইন ও অফলাইন দুই ভাবেই। তবে টিকিট কেনার জন্য থাকছে কিছু নির্দেশিকা। অনলাইন ছাড়া অফলাইনে টিকিট পাওয়া যাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের বক্স অফিস থেকে। এক্ষেত্রে নির্দেশিকা রয়েছে একজন ২টো টিকিট কাটতে পারবে। তার বেশি টিকিট কেউ কাটতে পারবে না (MB vs EB)।

আরও পড়ুন: Bengali Cinema: হিন্দি সিনেমার গ্রাসে বাংলা ইন্ডাস্ট্রি, মারাত্মক সিদ্ধান্ত টলিউডের
রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে দেখা যাবে মরশুমের প্রথম কলকাতা ডার্বি। যা দেখার জন্য মুখিয়ে আছে শহরবাসী। শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে লাজং এফসির মুখোমুখি হবে ইন্ডিয়ান নেভি। রবিবার বিকেলে তৃতীয় কোয়ার্টার ফাইনালে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি মুখোমুখি হবে কলকাতারই অপর দল ডায়মন্ডহারবার এফসি-র। এই খেলা হবে বিকেল চারটের সময়। মঙ্গলবার রাতে ডুরান্ড কাপ আয়োজকরা কোয়ার্টার ফাইনাল খেলার সূচি প্রকাশ করেছে। যদিও ফুটবলপ্রেমীরা মুখিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বি দল ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলার দিকে। শেষ জয়ের হাসি কোন দল হাসবে সেটা এখন সময়ের অপেক্ষা (MB vs EB)।


