Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর উৎসব শেষে কলকাতা জুড়ে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পর্ব (Durga Puja)। প্রশাসনিক নথি অনুযায়ী, বিজয়া দশমীর দিন শহরে মোট ২৮৩৭টি প্রতিমার নিরঞ্জন হয়েছে। এর মধ্যে ছিল ২৩টি বড় পুজোর প্রতিমা। অন্যদিকে নিরঞ্জনের দ্বিতীয় দিনে রাত ১২টা পর্যন্ত কলকাতার বিভিন্ন ঘাট, পুকুর ও জলাশয় মিলিয়ে আরও ২১১টি প্রতিমার বিসর্জন নথিভুক্ত হয়েছে।
দশমীর নিরঞ্জনে এগিয়ে সাউথ সাবার্বান (Durga Puja)
দশমীর নিরঞ্জনের পরিসংখ্যানে কলকাতার বিভিন্ন ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়েছে সাউথ সাবার্বান ডিভিশনে। সেখানে মোট ৪৫৬টি প্রতিমার নিরঞ্জন নথিভুক্ত হয়েছে। এরপরেই রয়েছে সাউথ ওয়েস্ট ডিভিশন, যেখানে ৩৩৩টি প্রতিমা বিসর্জন হয়েছে। নর্থ ডিভিশনে ১৯১টি, সাউথ ডিভিশনে ১৫৯টি এবং ইস্ট ডিভিশনে ১৫২টি প্রতিমার নিরঞ্জনের হিসাব রয়েছে। এছাড়াও সাউথ ইস্ট ডিভিশনে ১৪৯টি, ইস্ট সাউথ ইস্টে ১২৫টি, সেন্ট্রালে ৬০টি, বউবাজারে ৪৯টি এবং পোর্ট ডিভিশনে ৪৮টি প্রতিমা নিরঞ্জন হয়েছে।
২৩টি বড় পুজোর প্রতিমাও বিসর্জন (Durga Puja)
দশমীর দিনের নিরঞ্জনের তালিকায় জায়গা পেয়েছে শহরের একাধিক নামী পুজো। নর্থ ডিভিশনে ছটি বড় পুজোর মধ্যে রয়েছে জগৎ মুখার্জি পার্ক, কুমারটুলি সর্বজনীন, শ্যাম স্কোয়ার, বাগবাজার সর্বজনীন, বীডন স্ট্রিট সর্বজনীন এবং কাশী বোস লেন দুর্গাপুজো সমিতি। সাউথ ইস্ট ডিভিশনে ছিল ম্যাডক্স স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব, পার্ক সার্কাস সর্বজনীন, যোধপুর পার্ক, ৯৫ পল্লি এবং সমাজসেবী সংঘ-সহ একাধিক বড় পুজো। সাউথ ডিভিশনে সুরুচি সংঘ, মুদিয়ালি ক্লাব, ভবানীপুর সর্বজনীন ও কলকাতা সনাতনী সংঘের নাম রয়েছে।
দ্বিতীয় দিনে বাজা কদমতলা ঘাটেই সর্বাধিক (Durga Puja)
দ্বিতীয় দিনের ২১১টি নিরঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়েছে বাজা কদমতলা ঘাটে—মোট ৭৫টি। অর্থাৎ দ্বিতীয় দিনের মোট নিরঞ্জনের প্রায় ৩৫.৫ শতাংশই এই ঘাটে হয়েছে। নিমতলা ঘাটে ২৯টি, গ্বালিয়র ঘাটে ১৯টি, মায়ের ঘাটে ১১টি এবং বাগবাজার ঘাটে আটটি প্রতিমার নিরঞ্জন হয়েছে।
আরও পড়ুন: Manipur Crisis: ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে কুকি-জো যুবকের মৃত্যু! বাড়িতে আগুন, বাড়ছে আতঙ্ক
ঘাটের পাশাপাশি পুকুর-জলাশয়েও বিসর্জন
শুধু গঙ্গার ঘাট নয়, শহরের বিভিন্ন পুকুর ও জলাশয়েও প্রতিমা নিরঞ্জন হয়েছে। ধরাপাড়া পুকুর ও লায়লকা পুকুরে ছটি করে, পর্ণশ্রী পুকুরে পাঁচটি, রানীকুঠি পুকুরে চারটি এবং পাটুলি পুকুরে তিনটি প্রতিমার বিসর্জন হয়েছে। অর্থাৎ, উৎসব শেষে কলকাতার বিস্তীর্ণ অংশজুড়ে নিরঞ্জন পর্ব চলেছে ঘাট থেকে স্থানীয় জলাশয়—সব জায়গাতেই।



