Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এস আই আর এর পূরণ করা ফর্ম জমা দেবার সময় প্রায় শেষ হতে চলেছে। কিন্তু বুথের বেশিরভাগ ভোটার ফর্ম তুললেও জমা করছেন না (BLO BLA)। এই বিষয়ে খোঁজ করতে স্থানীয় পঞ্চায়েত কে নিয়ে বুথে খোঁজ খবর করতেই বেরিয়ে এল আসল সত্য।
অভিযোগের নিশানায় সিপিএম-এর BLA(BLO BLA)
আলিপুরদুয়ার(alipurduar) বিধানসভার ১২/১৩২ বুথের সি পি আই এমের বিএলএ-২ প্রদীপ মজুমদার বুথের বেশিরভাগ ভোটারের এসআইআর ফর্ম তাঁদের থেকে নিয়ে নিজের বাড়িতে আলমারি বন্দী করে রেখে দিয়েছেন। এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য আলিপুরদুয়ারে।
আরও পড়ুন: Rampurhat: সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, রামপুরহাটে জখম ২
বেআইনিভাবে এসআইআরের ফর্ম জমা (BLO BLA)
অভিযোগ ফর্ম জমা করার নামে বেআইনিভাবে এসআইআরের ফর্ম জমা রেখে দিয়েছেন ওই বিএলএ । অপর দিকে ফর্ম হাতে না পেয়ে কাজ শেষ করতে পারছেন না ওই বুথের বি.এল.ও সীমা সরকার। এমনকি ফর্ম জমার আবেদন করে এলাকায় মাইকিং করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন তিনি।
এলাকাবাসীর দাবি মেনেই ফর্ম জমা (BLO BLA)
আবেদনের পর দ্রুত ওই এলাকায় মহিলা সঙ্ঘের একজন সদস্যাকে সহকারি হিসেবে পাঠিয়েছে ব্লক নির্বাচনী আধিকারিক। যদিও প্রদীপ বাবু দাবি করেছেন এলাকার মানুষদের দাবি মেনে তিনি ফর্ম জমা রেখেছেন । কিছু ফর্ম জমাও করেছেন ।



