Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন (DurgaPuja Donation) বাকি। তার আগেই বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক সমীকরণ। নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী-এবার তাই পুজোর আয়োজনেও কী পরিবর্তন আসে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে উদ্যোক্তাদের মধ্যে। বিশেষ করে কলকাতার বড় পুজোগুলির জাঁকজমক এবং সরকারি অনুদান নিয়ে এখন থেকেই শুরু হয়েছে আলোচনা।
কত টাকা দেওয়া হবে? (DurgaPuja Donation)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (DurgaPuja Donation) জানিয়েছেন, আগামী ৭ সেপ্টেম্বর পুজো আয়োজন সংক্রান্ত বিষয়ে সরকারি দফতর এবং পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। তথ্য ও সংস্কৃতি দফতরের পাশাপাশি পুলিশও এই প্রস্তুতিতে যুক্ত থাকবে। তবে পুজো কমিটিগুলিকে এবার কত টাকা অনুদান দেওয়া হবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত প্রকাশ্যে আনেনি সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিষয়টি বৈঠকের সময়ই স্পষ্ট হবে।
মুখ্যমন্ত্রীর মতামত (DurgaPuja Donation)
এর আগে ক্ষমতায় আসার পর সরকারি অর্থের প্রয়োজন নেই এমন সংগঠনকে অনুদান না দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, যেসব পুজো কমিটি আর্থিকভাবে দুর্বল, তাদের পাশে সরকারের থাকা উচিত। এই অবস্থানকে সমর্থন করেছেন কয়েকজন বড় পুজোর উদ্যোক্তাও। তবে ছোট পুজো কমিটিগুলির একাংশের দাবি, পুজো পরিচালনায় সরকারি সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০১৮ সালে রাজ্যে দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান চালু হয়েছিল। সময়ের সঙ্গে সেই অঙ্ক বেড়ে ২০২৫ সালে প্রতি কমিটির জন্য ১ লক্ষ ১০ হাজার টাকায় পৌঁছয়। এবার বিজেপি সরকারের আমলে সেই ধারাবাহিকতা বজায় থাকবে কি না, সেটাই বড় প্রশ্ন।
পাশাপাশি পুজোর আগে রাস্তার গর্ত মেরামতের নির্দেশও দিয়েছে সরকার। ১০ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যাতে উৎসবের সময়ে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা কমে।


