Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মদের দোকান বন্ধের দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ। জলপাইগুড়ির দোমোহনি ২ পঞ্চায়েতের ভাওলাগুড়ি কুমারপাড়া এলাকায় সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা (Jalpaiguri)। বিক্ষোভকারীরা মদের দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বাসিন্দাদের দাবি (Jalpaiguri)
ওই মদের দোকানের জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। যদিও মদের দোকানের মালিক তরেন্দ্রনাথ রায়ের দাবি, তাঁর দোকানের লাইসেন্স রয়েছে। এলাকায় নেশার বারবারন্ত। মদের দোকান বন্ধের দাবিতে প্রমিলা বাহিনীর বিক্ষোভ, দোকানে তালা লাগিয়ে প্রতিবাদ। সরকার অনুমোদিত একটি মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহনী ২ নং গ্রাম পঞ্চায়েতের ভাওলাগুড়ি হাট এলাকার শতাধিক মহিলা।
আরও পড়ুন: Kolkata Metro: CMS পরীক্ষার্থীদের জন্য রবিবার ভোর থেকেই বিশেষ মেট্রো পরিষেবা
বিক্ষোভকারীদের দাবি (Jalpaiguri)
বিশাল মিছিল করে তাঁরা ওই মদের দোকানের সামনে পৌঁছে দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন (Jalpaiguri)। স্থানীয় সূত্রে জানা যায়, ভাওলাগুড়ি হাটে কয়েক বছর ধরে লাইসেন্সপ্রাপ্ত ওই মদের দোকানটি চালু রয়েছে। অভিযোগ, দোকানটির প্রায় ১৫০ মিটারের মধ্যেই রয়েছে রাখালহাট বিএফপি প্রাথমিক বিদ্যালয়, একটি হরি মন্দির এবং একটি দুর্গা মন্দির বলে বিক্ষোভকারীদের দাবি।



