Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সকালবেলা ১০টা ০৮ মিনিটে কম্পন অনুভূত হয়। তখন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম সেশনের খেলা চলছিল (Earthquake Strikes Dhaka)।
বন্ধ রইল বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট (Earthquake Strikes Dhaka)
ক্রিকেট ইতিহাসে এমন বহু বার ঘটেছে যখন নানা কারণে খেলা স্থগিত রাখা হয়েছে বা ম্যাচ পুরোপুরি ভেস্তে গিয়েছে। বৃষ্টির কারণে অনেক সময়ই ম্যাচে বিঘ্ন ঘটতে দেখা গিয়েছে। তবে এবার মিরপুরে শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড টেস্ট চলাকালীন হঠাৎ ভূমিকম্প হয়। আর যার ফলে বন্ধ রাখতে হয় ম্যাচ। শুক্রবার সকালে বাংলাদেশে রিখটার স্কেলে ৫.৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। যার প্রভাব পড়তে দেখা যায় ম্যাচে (Earthquake Strikes Dhaka)।
এখনও পর্যন্ত যা খবর তাতে জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্র ছিল বাংলাদেশের নারায়ণগঞ্জের কাছে। সকাল ১০টা ৮ নাগাদ কম্পন অনুভূত হয়। প্রথম সেশনের খেলা চলছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড দলের মধ্যে। দ্বিতীয় ইনিংসের ৫৫তম ওভারের পর আয়ারল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ১৬৫ রান। ঠিক তখনই ভূমিকম্পের কারণে খেলা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে কয়েক মিনিট পড়েনি আবার পুনরায় খেলা শুরু হয় (Earthquake Strikes Dhaka)।
ক্রিকেট আয়ারল্যান্ড তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘ওহ! ভূমিকম্পের কারণে এখানে খেলা বন্ধ রয়েছে।’ প্রায় ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় এবং খেলোয়াড়রা মাঠের মধ্যেই বসে পড়েন। ড্রেসিংরুমে থাকা খেলোয়াড়রাও বাইরে বেরিয়ে আসেন। তবে কোনও ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এখনও পর্যন্ত বাংলাদেশ দলেরই দাপট দেখা গিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তাঁদের প্রথম ইনিংসে ৪৭৬ রান করে। লিটন দাস এবং মুশফিকুর রহিম সেঞ্চুরি করেন। জবাবে আয়ারল্যান্ড ১৭৫ রানেই ৭ উইকেট হারিয়ে ব্যাকফুটে। ফলে খেলার রাশ রয়েছে বাংলাদেশের হাতেই (Earthquake Strikes Dhaka)।


