Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইস্টবেঙ্গলের মানবিক মুখ। সরকারের পাশাপাশি উত্তরবঙ্গের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব (East Bengal FC)।
ইস্টবেঙ্গলের মানবিক মুখ (East Bengal FC)
উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির কথা সবাই জানি। এবার এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব। ফ্যান ক্লাবের সদস্যরা শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত এলাকার মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার, বিছানা তুলে দেন। শিলিগুড়ির পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরা জলপাইগুড়ির বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন (East Bengal FC)।
জলপাইগুড়ির ইস্টবেঙ্গল সমর্থক ও সদস্যরা ক্লাবের সাহায্যে শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম, জলপাইগুড়ি অফিসে ত্রাণ পৌঁছে দেন। ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতেও ক্লাবের সদস্যরা ও সমর্থকরা ত্রাণ পৌঁছে দেবেন। এর পাশাপাশি লাল-হলুদ ক্লাব বন্যাদুর্গত ক্রীড়া ব্যক্তিত্বদের পাশেও দাঁড়াচ্ছেন।

আরও পড়ুন: Yashasvi Jaiswal: দ্বিশতরান অধরা যশস্বীর, রানের পাহাড়ে ভারত
লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে ১৩ অক্টোবর একটি দল উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াব্যক্তিত্বদের সাহায্য করবে। বন্যায় অনেক ক্রীড়া ব্যক্তিত্বের বুট, খেলার সরঞ্জামে ক্ষতি হয়েছে। এই অঞ্চলেই থাকেন বাংলার গর্ব, জাতীয় ও রাজ্যস্তরে পদক জয়ী অ্যাথলিট পূজা প্রামানিক। বন্যার সময় চোখের সামনেই তার সবকিছু ভেসে গিয়েছে। জানা গিয়েছে বন্যার সময় তার বাড়িতে জল ঢুকে যায়। তিনি ও তার পরিবারের বাকি সদস্যরা ঘর ছাড়েননি। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তিনি তার খেলার এবং অনুশীলন সামগ্রী জোগাড় করেছিলেন। যা এই বন্যায় নষ্ট হয়ে গিয়েছে। তার সঙ্গে দেখা করেন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা।

প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও ইতিমধ্যেই ইসকনের সঙ্গে হাত মিলিয়ে ত্রাণ পাঠাচ্ছেন। প্রতিদিন প্রায় ২৫০০ মানুষের জন্য ২০ দিন খেতে পারার মতো ত্রাণ পাঠানো হচ্ছে বলেই খবর। তিনি ভবিষ্যতে আরও ত্রাণ পাঠানোর কথাও জানিয়েছেন। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য (East Bengal FC)।


