Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরের মাঠে আল শোর্তার বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal vs Al-Shorta)। তার আগে সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসী সুর শোনা গেল ইস্টবেঙ্গলের ডিফেন্ডার জয় গুপ্তা এবং অভিজ্ঞ কোচ আন্তোনিও হাবাসের গলায়। ইস্টবেঙ্গল কোচ যখন আল শোর্তাকে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল বলে মেনে নিলেন তখন জয় গুপ্তা নিজেদেরকেই সেরা বললেন। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে এবং পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে মুখিয়ে রয়েছে লাল-হলুদ শিবির।
আত্মবিশ্বাসী জয় গুপ্তা (East Bengal vs Al-Shorta)
সাংবাদিক সম্মেলনে আল শোর্তার শক্তি নিয়ে চলা চর্চাকে খুব একটা পাত্তা দিতে চাননি জয় গুপ্তা। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই মুহূর্তে নিজেদের সবচেয়ে শক্তিশালী দল বা দুর্বল—কোনওটিই বলতে চান না তিনি। জয় গুপ্তার মতে, একটি ভালো দল সেটাই, যারা কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে জানে। আল-হুসেইনের বিরুদ্ধে প্রথম ম্যাচের আত্মবিশ্বাসকে সম্বল করে আল শোর্তার বিরুদ্ধে জয় তুলে নেওয়াই এখন তাদের মূল লক্ষ্য।
কোচের স্ট্র্যাটেজি (East Bengal vs Al-Shorta)
কোচ হাবাস মনে করেন, প্রতিটি ম্যাচই আলাদা এবং একেকটি প্রতিযোগিতার চরিত্রও ভিন্ন। আগামীকালের ম্যাচটিকে নকআউট হিসেবেই দেখছেন তিনি। হাবাসের সতর্কবার্তা, এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলাতে হবে। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন যে, মাঠে নামার পর ফলাফল পুরোপুরি ফুটবলারদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। কোনও খেলোয়াড়ের ভুল নিয়ে তিনি প্রকাশ্যে জনসমক্ষে আলোচনা করতে নারাজ, ব্যক্তিগত কোনও সমস্যা থাকলে তা তিনি কোঠার ভেতরেই মিটিয়ে নেন।
জয় গুপ্তার পয়া স্টেডিয়াম সল্টলেক (East Bengal vs Al-Shorta)
জাতীয় দলের হয়ে ব্রাজিল, উরুগুয়ে ও পানামার মতো বড় দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা তরুণ ফুটবলার জয় গুপ্তার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। সল্টলেক স্টেডিয়ামের সঙ্গে তাঁর পুরনো স্মৃতির কথা স্মরণ করে জয় জানান, গত বছর দুর্গাপুজোর সময়েই তিনি ইস্টবেঙ্গলে সই করেছিলেন এবং এই মাঠেই তাঁর অভিষেক গোল হয়েছিল। দুর্গা মায়ের আশীর্বাদে এবারেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ঘরের মাঠে তিন পয়েন্ট ঘরে তোলার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।
দলে চোট আঘাত (East Bengal vs Al-Shorta)
মাত্র ১৮ জন ফুটবলারকে নিয়ে স্কোয়াড সামলানো এবং দলের চোট-আঘাতের সমস্যা রয়েছে জানিয়েছেন কোচ হাবাস (East Bengal vs Al-Shorta)। তবে দলে থাকা ভারতীয় ফুটবলারদের মান বিদেশি ফুটবলারদের সমতুল্য বলেই মনে করেন তিনি। প্রতিপক্ষের কোচ বদল এবং কৌশলগত দিকগুলির প্রভাব মাঠে যতটা সম্ভব কম রাখার ওপর জোর দিয়েছে দল। শেষ পর্যন্ত সব প্রতিকূলতা পেরিয়ে জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে প্রস্তুত ইস্টবেঙ্গল।



