Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: খেলা শুরুর মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় প্যারাগুয়ের মাতিয়াস গালারজা গোল করে রেকর্ড করেন (Turkey vs Paraguay)।
শেষ তুরস্কের বিশ্বকাপ স্বপ্ন (Turkey vs Paraguay)
ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে হাইতিকে। এবার প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হল তুরস্কের। গ্রুপ ‘ডি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক এবং প্যারাগুয়ে। সেই ম্যাচ ০-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে প্যারাগুয়ে। আর এই হারের সঙ্গে সঙ্গে তুরস্কের বিশ্বকাপ বিদায় নিশ্চিত হল। পুরো ম্যাচ জুড়ে আক্রমণ হানলেও গোল শূন্য থেকেই ম্যাচ শেষ করে তুরস্ক। অন্যদিকে ১০ নিয়েও খেলে নিজেদের রক্ষণ সুরক্ষিত রাখল প্যারাগুয়ে (Turkey vs Paraguay)।
এই ম্যাচ জিতে একদিকে যেমন নক-আউট পর্বের জন্য নিজেদের আশা বাঁচিয়ে রাখল প্যারাগুয়ে তেমন খেলা শুরুর ৬৪ সেকেন্ডের মাথায় দূর পাল্লার জোরালো শটে গোল করে রেকর্ড গ্লেন মাতিয়াস গালারজা। সেই শট এতটাই নিখুঁত ছিল যে তুরস্কের গোলকিপার কোনও সুযোগই পাননি বল সেভ করার। এই গোলই ২০২৬ বিশ্বকাপের সবথেকে দ্রুততম গোল।
এই ম্যাচের তবে প্রথমার্ধের শেষ দিকে সমস্যায় পড়ে যায় প্যারাগুয়ে। অতিরিক্ত সময়ে তুরস্কের ডিফেন্ডার মের্ট মুলদুরের সঙ্গে বচসায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন মিগেল আলমিরন। ফলে দ্বিতীয়ার্ধের পুরো সময়টাই একজন কম নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে (Turkey vs Paraguay)।
একদিকে যেমন একজন কম নিয়ে পুরো দ্বিতীয় হাফ খেলে প্যারাগুয়ে তেমন অন্যদিকে তুরস্ক সেই সময় এক জন বেশি নিয়ে খেলেও গোল করতে পারেনি। পরিসংখ্যানের দিকে যদি দেখা যায় তবে সেখানে দেখা যাবে তুরস্ক নিয়েছে ৩৩টি শট সেখানে প্যারাগুয়ে নিয়েছে মাত্র ৬টি। বলের দখলও ছিল বেশিরভাগ সময়ই তুরস্কের কাছে। বল বেশি রেখে, পাসের সংখ্যাও বেশি রেখে গোল করতে অক্ষম হয় তুরস্ক।

আরও পড়ুন: Haiti: ম্যাচ হেরে বিশ্বকাপের প্রথম দল হিসেবে বিদায় হাইতির
এই প্যারাগুয়ের ফুটবলাররা নিজেদের সবটা দিয়ে খেলেছেন। প্রাণ পাত করেছেন ম্যাচের জন্য। প্রতিটা ক্রস, শট আটকাতে ঝাঁপিয়ে পড়তেও পিছ পা হয়নি। ম্যাচের শেষে দেমিয়াল খুব ভাল একটি সুযোগ পেলেও সেটি হাতছাড়া হয় আর সেখান থেকেই স্পষ্ট হয়ে যায় ম্যাচের ছবি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তুরস্কের ফুটবল শিবির এবং সমর্থকদের মধ্যে নেমে আসে হতাশা। মাঠে যে সময় তাঁদের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট সেই সময় ম্যাচ জেতার উল্লাসে মেতে ওঠেন প্যারাগুয়ের ফুটবলাররা (Turkey vs Paraguay)।
প্যারাগুয়ের ফুটবলাররা যেন নিজেদের সবটুকু উজাড় করে রক্ষণ সামলে গিয়েছেন। প্রতিটি ক্রস, শট ও পাস আটকাতে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। ম্যাচের শেষ দিকে মেরিহ দেমিরাল খুব ভালো একটি সুযোগ পেয়েও কাছ থেকে হেড বাইরে মারেন। সেই মুহূর্তেই যেন স্পষ্ট হয়ে যায়, দিনটা তুরস্কের নয়।
এই জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার সমান জায়গায় রয়েছে প্যারাগুয়ে। শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল সেখানেই নির্ধারিত হয়ে যাবে কোন দল পরের পর্বে যাবে। তবে দুই ম্যাচ হেরে আর কোনও জায়গা থাকল না তুরস্কের। আমেরিকার বিরুদ্ধেও তাঁরা যদি ম্যাচ যেতে তবে তাঁদের পয়েন্ট হবে তিন। ২০২৬ সালের বিশ্বকাপে বিদায়ের সুর নিয়েই বাড়ি ফিরতে হবে তুরস্ককে (Turkey vs Paraguay)।


