Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা: সুকৃতি ভট্টাচার্য: রিয়েল এস্টেট প্রতারণা মামলার তদন্তে কলকাতা (Gold Recovery) পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি থেকে আড়াই কেজি সোনা, নগদ ১৫ লক্ষ টাকা ও দুবাইয়ের অন্তত চারটি সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে ইডি।
সোনার আনুমানিক মূল্য কত? (Gold Recovery)
বাজেয়াপ্ত সোনার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা (Gold Recovery)। রিয়েল এস্টেট প্রতারণায় সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং জয় এস কামদারের সঙ্গে যোগসাজশের অভিযোগে শান্তনুকে ইডি গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের সূত্র ধরে শুক্রবার কলকাতা ও মুর্শিদাবাদ-সহ ন’টি জায়গায় চলে তল্লাশি। সেই তল্লাশিতে কলকাতার মার্কুইস স্ট্রিটে এক ফল ও হোটেল ব্যবসায়ীর বাড়ি থেকে ওই বিপুল পরিমাণ সোনা, নগদ ও সম্পত্তির নথি ইডি বাজেয়াপ্ত করেছে।
ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বের যোগ
ইডি-র দাবি, শান্তনু যখন জোড়াসাঁকো থানার ওসি ছিলেন, সেই সময়ে মার্কুইস স্ট্রিটের ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। কালেদিনে দু’টি পরিবারের মধ্যেও নিবিড় যোগাযোগ গড়ে ওঠে।
আরও পড়ুন: Kolkata Accident: কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা! বাতিস্তম্ভের লাইট ভেঙে মৃত্যু ফুটপাথবাসী নাবালিকার
জানা গেছে, শান্তনু সিনহাকে জেরা করার সময় এই ব্যক্তির নাম তার মুখে ওঠে। তার বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখল, ভুয়ো নথিপত্রের মাধ্যমে অর্জিত কালো টাকা ও সোনা দুবাইতে বিনিয়োগ করার অভিযোগ রয়েছে।


