Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এবার NIA এর থানা রিসরাতে।প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে NIA-র হানা, CRPF দিয়ে ঘিরে ফেলা হল গোটা এলাকা। আজ সকালেই চাঞ্চল্য ছড়াল হুগলির রিষড়ায়। চার ভ্যান CRPF জওয়ান নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) হানা দিল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এর রিষড়ার বাড়িতে।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (NIA)
এই বাড়িতেই বর্তমানে থাকেন অপরূপার স্বামী, রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলি। সকাল থেকে গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাড়ির সদস্যদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। গেটের সামনে মোতায়েন রয়েছে CRPF জওয়ানরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রিষড়া থানার পুলিশও।
স্থানীয় সূত্রে খবর (NIA)
আজ সকালে চারটি গাড়িতে CRPF জওয়ানদের নিয়ে রিষড়ার ওই বাড়িতে পৌঁছন NIA-র আধিকারিকরা। এরপরই গোটা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। বাড়ির ভিতরে কাউন্সিলর শাকির আলি রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

বাড়ির বাইরে জনতার ভিড় (NIA)
বাড়ির বাইরে উৎসুক জনতার ভিড় জমলেও কেন্দ্রীয় বাহিনী কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। উল্লেখ্য, ২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল রিষড়া। ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তভার পরে NIA-র হাতে যায়। সেই মামলার সূত্রেই আজকের এই তল্লাশি বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত
অপরূপা পোদ্দার ২০১৪ ও ২০১৯ সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হন। ২০২৪-এর লোকসভা ভোটে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর স্বামী শাকির আলি বর্তমানে রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর।এই ঘটনায় এখনও পর্যন্ত অপরূপা পোদ্দার বা তাঁর স্বামী শাকির আলির কোনও প্রতিক্রিয়া মেলেনি।



