Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার সরকার গঠনের তৎপরতা শুরু হলো (Manoj Kumar Agarwal)। লোকভবন রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ প্রতিনিধি দল। কমিশনের পক্ষ থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের ‘গেজেট নোটিফিকেশন’ বা সরকারি বিজ্ঞপ্তি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়।

রাজ্যপালের সঙ্গে বৈঠক (Manoj Kumar Agarwal)
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল-এর নেতৃত্বে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন: প্রিন্সিপাল সেক্রেটারি: এস.বি জোশি এবং বি.সি পাত্র। সেক্রেটারি: সৌম্যজিৎ ঘোষ ও সুজিত কুমার মিশ্র।আন্ডার সেক্রেটারি: বিভোর আগরওয়াল। রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে CEO মনোজ কুমার আগরওয়াল সংবাদমাধ্যমকে জানান।
আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা

মনোজ কুমার আগরওয়াল জানান
“নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফল কী হয়েছে, তা আমরা রাজ্যপালকে জানিয়ে এলাম। ফলাফলের গেজেট নোটিফিকেশন জমা দেওয়া হয়েছে। এবার সরকার গঠনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রাজ্যপালের।” এরপরই রাজভবনে উপস্থিত হন রাজ্যের মুখ্যসচিব । তিনি লোক ভবনে প্রবেশ করেন এবং প্রায় ১০ মিনিট অবস্থানের পর বেরিয়ে যান। মনে করা হচ্ছে, নতুন সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আইনি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েই এই সংক্ষিপ্ত বৈঠক।



