Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক, জলপাইগুড়ি: খাদ্যের সন্ধানে স্কুলে ঢুকে ব্যাপক (Elephant School Attack) তাণ্ডব চালাল একটি দলছুট হাতি। হাতির আক্রমণে ভেঙে যায় স্কুলের দুটি কক্ষ। ফলে বাধ্য হয়ে একটি ঘরেই দুটি শ্রেণির পড়াশোনা চালাতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দেবপাড়া হিন্দি জুনিয়র হাই স্কুলে।
খাদ্যের খোঁজে এলাকায় দলছুট হাতি (Elephant School Attack)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে (Elephant School Attack) বানারহাট ব্লকের বরালাইন এলাকায় খাদ্যের খোঁজে একটি দলছুট হাতি ঢুকে পড়ে। দীর্ঘ সময় ধরে এলাকায় ঘোরাফেরার পর খাবার না পেয়ে হাতিটি দেবপাড়া হিন্দি জুনিয়র হাই স্কুলে প্রবেশ করে। সেখানে মিড-ডে মিলের চাল ও অন্যান্য খাদ্যসামগ্রীর গন্ধ পেয়ে স্কুল ভবনের উপর হামলা চালায়। হাতির তাণ্ডবে স্কুলের একটি শ্রেণিকক্ষ এবং একটি অফিসকক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দরজা, জানালা ও দেওয়াল ভেঙে যায়। স্কুলের আসবাবপত্রও নষ্ট হয়ে যায় বলে জানা গেছে।
ব্যাপক ক্ষয়ক্ষতি
মঙ্গলবার সকালে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্কুলে এসে ক্ষয়ক্ষতির চিত্র দেখে হতবাক হয়ে পড়েন। পরবর্তীতে পরিস্থিতির কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। ক্ষতিগ্রস্ত কক্ষগুলি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় একটি ঘরেই দুটি শ্রেণির পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি স্টোররুমেও ক্লাস নেওয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee House: কালীঘাটের বাড়িতে বেআইনি অংশ মাপজোক, অভিষেকের বাড়িতে সমীক্ষা শুরু
ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাতির তাণ্ডবকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। দ্রুত স্কুলের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরা।


