Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেও ইংল্যান্ডকে সমস্যায় ফেলেছিলেন অজি পেসার মিচেল স্টার্ক (Ashes Series)। সেই ধাক্কা সামলে জ্যাক ক্রলি ও জো রুট দলকে আবার খেলায় ফিরিয়েছেন।
দ্বিতীয় ম্যাচেও অনবদ্য স্টার্ক (Ashes Series)
মিচেল স্টার্ক খেলার শুরুতে ব্রিসবনেও ফিরিয়ে আনছিলেন পারথের ছবি। প্রথমেই দুই উইকেট তুলে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন মিচেল স্টার্ক। তবে সেই ধাক্কা সামলে দলকে ভরসা জোগানোর কাজটা করেন জ্যাক ক্রলি ও জো রুট। ক্রলিও পাল্টা আক্রমণের পথে হাঁটলেন। রুট খেললেন নিজের স্বাভাবিক খেলা। শতরানের দিকে এগোলেও নিজের শতরান না করেই ফিরতে হল ক্রলিকে। রুট সম্পূর্ণ করলেন নিজের অর্ধশতরান (Ashes Series)।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু স্টার্কের বোলিং মোটেও স্বস্তি দেয়নি বেন স্টোকসকে। অজি পেসারের প্রথম ওভারেই আউট হয়ে সাজঘরে ফেরেন বেন ডাকেট। বারবার সমস্যার মুখে পড়তে হয়েছে ইংল্যান্ড দলকে ওপেনিং নিয়ে। শুন্যে ফিরতে হয় তাঁকে। ওলি পোপ ও ফেরেন ডাক করে। তিঁনিও শিকার হন স্টার্কের বলে। ৫ রানে দুই উইকেট হারিয়ে তখন আবার ব্যাকফুটে ইংল্যান্ড।

পারথের মতো তখন ইংল্যান্ড দল সিঁদুরে মেঘ দেখছে। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ক্রলি ও রুট। হাত খুললেন বল বুঝে। রুট তুলনামূলকভাবে অনেক বেশি সাবধানী। তাড়াহুড়ো না করে দলের ভরসা হয়ে উঠছেন রুট। কঠিন অবস্থা থেকে দলকে বের করে আনেন দুই ব্যাটার। সেশন যত এগোতে থাকে তত রান তোলা সহজ হতে থাকে। রান উঠতে থাকে দ্রুত।
এই ম্যাচে পাঁচ পেসারনিয়ে মাঠে নেমেছে স্টিভ স্মিথের দল। তবে পরের দিকে তাঁরা কেউই ইংল্যান্ড দলের জন্য খুববেশি সমস্যা তৈরি করতে পারেননি। চা বিরতির আগে ইংল্যান্ড দলের স্কোর ৯৮ রান দুই উইকেটের বিনিময়। বিরতির পর খেলা শুরু হলে ক্রলিকে ফিরিয়ে দেন নেসের। ৭৬ রান করে ফেরেন ক্রলি। তারপর জুটি বাঁধেন ব্রুক ও রুট। ব্রুক ভাল শুরু করলেও নিজের ইনিংসকে বড় রানে নিয়ে যাওয়ার আগেই আউট হন স্টার্কের বলে। তবে এখনও ম্যাচে রয়েছেন রুট। ইংল্যান্ড দল ৪ উইকেট হারিয়ে তুলেছে এখনও পর্যন্ত ১৯৪ রান (Ashes Series)।


