Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় মশলা জিরে (Everest Cumin) গুঁড়ো নিয়ে সতর্ক করল খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI। পরীক্ষায় অনুমোদিত সীমার তুলনায় বেশি কীটনাশকের অবশিষ্টাংশ ধরা পড়ায় Everest-এর প্রি-প্যাকড জিরে গুঁড়োর একটি নির্দিষ্ট ব্যাচকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই ব্যাচের সমস্ত পণ্য বাজার থেকে দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নমুনা সংগ্রহ (Everest Cumin)
নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, গোয়ার (Everest Cumin) একটি রিসর্টের premises থেকে Everest-এর প্যাকেটজাত জিরে গুঁড়োর নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় Azoxystrobin এবং Thiamethoxam নামে দুটি কীটনাশকের অবশিষ্টাংশ নির্ধারিত Maximum Residue Limit বা MRL-এর বেশি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করতে নমুনা পরে Referral Food Laboratory-তেও পাঠানো হয়। দ্বিতীয় পরীক্ষাতেও একই ধরনের ফল মেলায় প্রাথমিক রিপোর্ট বহাল থাকে।
FSSAI-এর নির্দেশ
FSSAI-এর নির্দেশ অনুযায়ী, Batch No. E080668761-এর পণ্য বাজার থেকে প্রত্যাহার করতে হবে। সংস্থাকে recall-এর যাবতীয় নথি সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
আরও পড়ুন: Koel Mallick: দল বদলের কারণ হিসেবে উন্নয়নের দোহাই, গেরুয়া ইনিংস শুরু কোয়েলের!
তবে এর অর্থ এই নয় যে বাজারে থাকা Everest-এর সমস্ত জিরে গুঁড়ো অনিরাপদ। নির্দেশটি শুধুমাত্র নির্দিষ্ট ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। তাই গ্রাহকদের আতঙ্কিত না হয়ে নিজেদের প্যাকেটের ব্যাচ নম্বর পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।


