Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা তিন দিন পয়েন্ট বেড়েছে সেনসেক্স ও নিফটি৫০-র (Stocks to Buy)।
এই চার স্টকে নজর রাখার পরামর্শ (Stocks to Buy)
এই শপথের শুরু থেকেই বৃদ্ধির ট্রেন্ড দেখা গিয়েছে শেয়ার বাজারে। টানা তিন দিন পয়েন্ট বেড়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ বেড়েছে ৯৪ পয়েন্ট এবং অন্যদিকে সেনসেক্স বেড়েছে ২৮৩ পয়েন্ট। দুই ইনডেক্সের এই পারফরমেন্স আশা বাড়িয়েছে লগ্নিকারী ও বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের মতে বুলিশ প্যাটার্ন দেখা যাচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ইনডেক্সে (Stocks to Buy)।
বৃহস্পতিবারও শেয়ার মার্ককেট পজিটিভ থাকার সম্ভাবনা প্রবল। গিফ্ট নিফটি বেড়েছে ৩২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ। যা আশা বাড়িয়েছে স্টক মার্কেটের। এই দিন সকাল থেকেই এশিয়ার বিভিন্ন বাজারে বৃদ্ধির হাওয়া বজায় রয়েছে। এই আবহে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা চার স্টক বেছে নিয়েছেন লগ্নির জন্য। জেনে নিন সেই স্টকগুলি কী কী।

আরও পড়ুন: Health AI: প্রযুক্তির ছোঁয়ায় ভোলবদল: স্বাস্থ্যক্ষেত্রে দ্রুত পরিষেবায় এবার AI সমাধান
- সেনোরেস ফার্মা: ৮২২ টাকায় এই স্টক কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। এই স্টকে স্টেডি আপট্রেন্ড থাকার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। এর টার্গেট প্রাইস ৮৭৫ টাকা এবং স্টপ লস ৭৮৮ টাকা।
- ইএলজিআই ইক্যুইপমেন্ট: মার্কেট এক্সপার্টরা জানিয়েছেন লোয়ার লেভেল থেকে স্ট্রং রিকোভারি হয়েছে এই স্টকের। এই সংস্থার স্টকের দাম এখন ৫৩৭ টাকা। এর টার্গেট প্রাইস ৫৭৫ টাকা এবং স্টপ লস ৫১৫ টাকা।
- লুম্যাক্স অটো টেকনোলজিস: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ২০, ৫০, ১০০ এবং ২০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। এই স্টকের দাম ১ হাজার ৬৯১ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৮১৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৬২০ টাকা।
- অ্যাকুটাস কেমিক্যালস: ২০ এবং ৫০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এই সংস্থার স্টকের বর্তমান দর। শেষ ক্লোজিংয়ের পরে এই স্টকের দাম হয়েছে ২ হাজার ১৪৩ টাকা। এর টার্গেট প্রাইস ২ হাজার ২৩২ টাকা। এবং স্টপ লস ২ হাজার ৭৫ টাকা (Stocks to Buy)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


