Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মরসুম শুরু হতেই মোহনবাগানের অন্দরে ক্ষোভ। শোনা যাচ্ছে কোচ বাস্তব রায়ের (MB Bastab Roy) ওপর ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। কলকাতা ফুটবল লিগের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। প্রিমিয়ার ডিভিশনে সহজ প্রতিপক্ষের সামনেও কষ্ট করে জিততে হচ্ছে। তাই দলের পারফরম্যান্স নিয়ে একদমই খুশী নয় ম্যানেজমেন্ট। আর তাই কোচ বাস্তব রায়ের চাকরি যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
দলের মধ্যে সমন্বয়ের অভাব (MB Bastab Roy)
চলতি মরসুমে কলকাতা লিগ শুরু হওয়ার অনেক আগে থেকেই অনুশীলন শুরু করেছিল মোহনবাগান। দীর্ঘ দিন অনুশীলন করা সত্ত্বেও মোহনবাগান খেলোয়াড়দের মধ্যে কোনও সমন্বয় নেই এবং ফুটবলারদের ছন্দ তলানিতে গিয়ে ঠেকেছে। চলতি কলকাতা লিগে শুধু জুনিয়র ফুটবলাররা নয়, সিনিয়র দলের খেলোয়ারদেরও খেলানো হয়েছে। অ্যালেক্স সাজি থেকে রাহুল ভেকে, শুভাশিস বোসরাও খেলেছেন। তারপরেও হারের মুখ দেখতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে।
ফুটবলারদের পারফরম্যান্স (MB Bastab Roy)
চলতি মরসুমে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেই যোগ দিয়েছেন তন্ময় ঘোষ ও রবিলাল মান্ডি। বাস্তব রায়ের এই দলে পারফরম্যান্সের ধারাবাহিকতা একমাত্র বজায় রেখেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুধুমাত্র সায়নের ওপর নির্ভর করে দল চলে না। সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরি ও রাজ বাস্ফোরারা লিগের খেলায় নিষ্প্রভ। তাঁদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: MSC CFL: কলকাতা পুলিশকে হারিয়ে অপরাজিত ধারা বজায় রাখল মহামেডান স্পোর্টিং
পয়েন্ট তালিকায় অবস্থান (MB Bastab Roy)
কাস্টমস ও ভবানীপুরের কাছে হেরে দল গ্রুপ টেবিলে পঞ্চম স্থানে (MB Bastab Roy) নেমে গেছে এবং সুপার সিক্সে খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই সমস্ত কারণে কোচ বাস্তব রায়কে নিয়ে ম্যানেজমেন্ট নতুন করে ভাবাভাব শুরু করেছে এবং তাঁর চাকরি চলে যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।



