Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ জিতে ছুটির মেজাজে স্পেনের ফুটবলাররা। তবে তাঁরা ছুটি কাটালেও তাদের নিয়ে আগ্রহর শেষ নেই দর্শকদের (Ferran Torres) । বিশ্বজুরে তাদের স্টারডাম তাদের। তাঁরা কোথায় যাচ্ছেন? কী করছেন? সব কিছুর ওপরই নজর রয়েছে নেটিজেনদের। আর এই নজরেই এবার পড়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ফেরান তোরেস (Ferran Torres)। এখন তিনি ইবিজা দ্বীপে ছুটি কাটাচ্ছেন। আর সেখানে তাঁর সঙ্গে রয়েছেন সতীর্থ মার্কোস লরেন্তে। তাদের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে। কেউ কেউ তো প্রশ্ন করেছেন তোরেস কি উভকামী?
ভাইরাল ছবি (Ferran Torres)
ইবিজার সমুদ্রতটে খোলা গায়ে লরেন্তে এবং তোরেস। লরেন্তেকে পিছন থেকে জাপটে ধরে তোরেসের চুমু খাওয়ার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। শুধু এই ছবিই নয়, বিশ্বকাপ ট্রফি হাতে তোরেসের সঙ্গে লরেন্তে। সেই ছবি ‘পোজ’ নিয়েও প্রশ্ন তুলেছে নেটিজেনরা?
ব্রেকআপের গুঞ্জন (Ferran Torres)
ফেরান তোরেসের সেক্সুয়াল প্রেফারেন্স যেন এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নেই। শোনা যাচ্ছে, বিশ্বকাপের মাঝেই স্প্যানিশ ইনফ্লুয়েন্সার মার্টিনা আলগুয়েরোর সঙ্গে ব্রেক-আপ হয়েছে তোরেসের। একে অপরকে আনফলো পর্যন্ত করে দিয়েছেন তাঁরা। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজি’র বর্তমান কোচ লুইস এনরিকের মেয়ে সিরা মার্টিনেজের সঙ্গে সম্পর্কে ছিলেন তোরেস। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সিঙ্গেল।
আরও পড়ুন: Ritabrata Banerjee: সাংবাদিকদের উপর হামলা পরিকল্পিত ছিল! বিস্ফোরক দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
অন্যদিকে, মার্কোস লরেন্তে দীর্ঘ দিন ধরে বিবাহিত। তাঁর স্ত্রী প্যাট্রিসিয়া নোয়ার্বে বর্তমানে অন্তঃসত্ত্বা। তা সত্ত্বেও ইবিজায় দুই বন্ধুর ছবি সামনে আসতেই চর্চা শুরু।



