Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
ম্যাচ হেরে দলকে বার্তা দিল্লির কর্ণধারের (Delhi Capitals)
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ শঙ্খ ঘোষের এই কবিতার লাইনের উৎস সমাজের নানা ঘাত-প্রতিঘাতের পর কিন্তু সেই লাইন বরাবরের জন্য সত্য। যখন কোনও কঠিন সময় আসে সেই সময় প্রয়োজন সকলের আরও বেশি করে ঐক্যবদ্ধ থাকার। একসাথে থাকলেও যেকোন খারাপ সময় কাটিয়ে ওঠা যায় আর এটা বারবার প্রমাণিত। এই কথায়ই বিশ্বাস করেন দিল্লি দলের কর্ণধার পারথ জিন্দাল (Delhi Capitals)।
এই ভূমিকার প্রসঙ্গ ২৭ এপ্রিল বেঙ্গালুরু বনাম দিল্লির ম্যাচ। এক সময় আলোচনার কেন্দ্রে ছিল আরসিবি-র সর্বনিম্ন রানের রেকর্ড নিয়ে। সোমবার দিল্লির এহেন অবস্থায় সেই প্রসঙ্গ আবার ফিরে আসে যে তবে কি দিল্লি বেঙ্গালুরুর সেই রেকর্ড ভেঙে লজ্জার নতুন নজির গড়তে চলেছে। এক সময় ৪৩ রানে ৭ উইকেট যেন সেই অমোঘ সত্যি প্রতিষ্ঠা করতে চাইছে কিন্তু পোড়েলের ইনিংস সেটা শেষ পর্যন্ত হতে দেয়নি। কোনওভাবে ৭৫ তুলতে সক্ষম হয় দিল্লি। জবাবে মাত্র ৩৯ বলে ম্যাচ জিতে নেন বিরাটরা।
এর আগের ম্যাচে ২৬৪ রান করেও হারতে হয়েছিল পাঞ্জাবের কাছে। আর এই দিন তো দিল্লির ব্যাটাররা দাঁড়াতেই পারল না। বেঙ্গালুরুর কাছে লজ্জার হারের সম্মুখীন হতে হল অক্ষর প্যাটেলদের। একদিকে পয়েন্ট টেবিলে ধাক্কা খেল দল তেমন অন্যদিকে ধাক্কা খেল মানসিক দিক থেকে। একদিকে বড় রান করেও ব্যর্থ আর অন্য ম্যাচে গলি ক্রিকেটের টিমের মত ভেঙে পড়ল ব্যাটিং লাইন-আপ। এবার সেই লজ্জার হার নিয়ে বড় বার্তা দিলেন দিল্লি দলের অন্যতম কর্ণধার পারথ জিন্দাল।

বেঙ্গালুরুর কাছে দলের এই হারের পর তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেহেন, ‘অন্য সময়ের থেকে এইবার এক হওয়া উচিত আমাদের। সত্যি খুব কঠিন সময় তবুও লড়াই করতে হবে আমাদের এবং বিশ্বাস রাখতে হবে নিজেদের উপর (Delhi Capitals)।
আরও পড়ুন: Weather Update: ভোটবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি, ধেয়ে আসছে দুর্যোগ!
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ডেইলি ১৬.৩ ওভারে ৭৫ রানে অলআউট হয়ে যায়। এই দিক কেএল রাহুল, নীতিশ রানা, সমীর রিজভি, অক্ষর প্যাটেল কেউই দলের হাল ধরতে পারেননি। শেষের দিকে অভিষেক পোড়েলের ৩০ রানের ইনিংস কিছুটা রশদ জোগালেও সেটা লড়াই করার জন্যও পর্যাপ্ত ছিল না।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চারটে উইকেট নেন জশ হ্যাজেলউড। তিনটে উইকেট নেন ভারতীয় তারকা ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট নেন রশিদ সালাম দার, সূয়শ শর্মা ও ক্রুনাল পান্ডিয়া। ভুবনেশ্বর কুমারের এই দিনের স্পেলের পর সমর্থকদের মধ্যে আবার নতুন করে দাবি উঠছে সামি, ভুবনেশ্বরকে দলে সুযোগ দেওয়ার (Delhi Capitals)।


