Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন দেশে আর সেই কারণে মঞ্চও তিন (FIFA)।
বিশ্বকাপে তিন উদ্বোধনী মঞ্চ (FIFA)
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের আগে সেই নিয়ে সমর্থকদের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ। আর সেই বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা। এবার প্রথমবারের মত তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটিতেই আলাদা আলাদা করে আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান (FIFA)।
৪৮টি দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে। আর এই বিশ্বকাপের প্রথম বল গড়াবে মেক্সিকো থেকে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে গ্র্যামিজয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড মানা পারফর্ম করবে মেক্সিকো সিটির উদ্বোধনী আয়োজনে। এছাড়াও সেখানে গান গাইবেন মেক্সিকান সঙ্গীতশিল্পী আলেয়ান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিন্ডা। এই অনুষ্ঠানে মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রেজেন্ট করা হবে।

অন্যদিকে টরোন্টোতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের আগে অনুষ্ঠানে গান গাইবেন কানাডিয়ান তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স এবং অ্যালেসিয়া ক্যারা। ফিফার তরফ থেকে জানানো হয়েছে টরোন্টোর অনুষ্ঠানে বিশ্বকাপের ট্রফিকে মোজেইক নকশায় উপস্থাপন করা হবে আর সেখানে থাকবে কানাডার বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।
আরও পড়ুন: TN Government Form: তামিলনাড়ুতে শেষের পথে রাজনৈতিক অচলাবস্থা: ক্ষমতায় বিজয়ের TVK?
একই দিনে লস এঞ্জেলসে প্যারাগুয়ের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে অনুষ্ঠান ঘিরেও চর্চা উন্মাদনার পারদ। সেখানে উপস্থিত থাকবেন বিখ্যাত সংগীতশিল্পী কেটি পেরি। এছাড়া পেররফর্ম করবেন জনপ্রিয় র্যাপার ফিউচার। এই ভাবেই তিন জায়গায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছড়িয়ে পর্বে বিশ্বকাপের লক্ষ্য এবং ব্যাপ্তি। প্রসঙ্গত একাধিক দেশে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন দ্বিতীয়বার। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথভাবে আয়োজন করেছিল বিশ্বকাপের (FIFA)।


