Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে ফের পোলিওর (Polio Virus) হানা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ একটি জল শোধনাগার থেকেই এই পোলিও ভাইরাস ছড়িয়েছে বলে জানা গেছে। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে।
কোথায় পাওয়া গেছে ভ্যাকসিন? (Polio Virus)
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের জল শোধনাগারে (Polio Virus) পাওয়া গেছে ভ্যাকসিন ডিরেভ্ড পোলিও ভাইরাস টাইপ ওয়ান। উক্ত শহরের ১২ টি অতি সংবেদনশীল এলাকায় শিশুদের শারীরিক স্থিতি পরীক্ষার জন্য বানানো হয়েছে প্রায় ১০৭ টি মেডিকেল টিম।
ভাইরাসের বংশ বিস্তার
পোলিও ভাইরাস খুব সহজেই বংশবিস্তার করে। শিশুদের অন্ত্র সবথেকে সহজ জায়গা। মলের মাধ্যমে এই ভাইরাস পৌঁছাতে পারে শিশুদের দেহে। যে শিশুরা ভাইরাসের টিকা নেয়নি তাঁদের ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন: Pakistan Satellite Surveillance: মহাকাশে নতুন আশঙ্কা, ভারতের ওপর পাক স্যাটেলাইটের নজরদারি!
পোলিওমুক্ত ভারত গড়ার লক্ষ্যে, প্রতিমাসে শোধনাগারের দূষিত জল থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায়। এই জলেই মেলে ভ্যাকসিন ডিরেভ্ড পোলিও ভাইরাস টাইপ ওয়ান।


