Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিয়মের তোয়াক্কা না করেই পুড়ল (Firecracker Controversy) বাজি, দূষণ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা। দীপাবলির রাতে নিষিদ্ধ শব্দবাজির দাপট। রাত ১০টার পরেও চলল বাজি পোড়ানো, বাড়ল দূষণের মাত্রা। প্রশাসনের নির্দেশিকা কার্যত শিকেয়। আর এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা সরব বিরোধীরাও।
মুখ্যমন্ত্রীর মুখে সনাতন জাগরণের কথা (Firecracker Controversy)
বজ্র আঁটুনি ফসকা (Firecracker Controversy) গেরো। প্রশাসনের নির্দেশিকাই সার। নিয়মের বেড়াজালকে অগাহ্য করে দীপাবলির রাতে নিষিদ্ধ শব্দবাজির দাপট। রাত ১০টার পরেও দেদার বাজি পোড়ানো এবং তাপমাত্রা কমে যাওয়ায় বাতাসে দূষিত কণার ঘনত্ব বেড়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর, বেলুড় থেকে সল্টলেক, বালিগঞ্জ-সর্বত্রই ধরা পড়েছে দূষণের ভয়াবহ ছবি। শব্দবাজি নিয়ে অভিযোগ উঠেছে শুনেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “কমিউনিস্টরা করছে।” সমালোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দীপাবলিতে একটু আনন্দ করবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে , তাতেও এত অসুবিধা! আসলে কিছু লোকের সমস্য়া হচ্ছে, এত সনাতনের জাগরণ ঘটেছে বলে।
পাল্টা বক্তব্য বিরোধীদের (Firecracker Controversy)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে (Firecracker Controversy) পাল্টা সরব হয়েছেন বামপন্থী ও বিরোধীরা।
সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “বাজির শব্দে উনি আনন্দ পাচ্ছেন, মনে করছেন সনাতনী ব্যবস্থা ফিরে আসছে। আমি জানিনা কোন সনাতনী ব্যবস্থায় বাজে ফাটানো শব্দটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যা হচ্ছে সব জায়গায় সনাতনী ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
সনাতনী ব্যবস্থায় কি কি এলাউড আর কি কি অ্যালাউড না, সেই সবকিছুটা একটা প্যাকেজ করে পাঠিয়ে দিন। নারদকান্ডে টাকা নেওয়াটাও কি সনাতনী?”
মমতা তৃণমূল পন্থী নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, “শব্দবাজি নিয়ে আপত্তি। আলোর বাজি, সবুজ বাজি নিয়ে কোনও আপত্তি ছিল না। এর সঙ্গে সনাতনী আসছে কোথা থেকে? সনাতন ধর্মে কোথায় শব্দবাজির কথা লেখা আছে? এটা কোনও কথা নয়। দীপাবলি, শব্দাবলি তো কোথাও লেখা নেই। আলোর উৎসব, সেখানে পৈশাচিক এই শব্দ, সেটাকে রাজ্য সরকার সমর্থন করছে। বিজেপির বিধায়ক ও তো পোস্ট করে ফেলেছেন।”
আরও পড়ুন: Papiya Adhikary: বাজি ফাটলে কমে রোগ ব্যাধি? পাপিয়া অধিকারীর মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্ক!
এদিকে দীপাবলির আনন্দ, দূষণ ও শব্দবাজি নিয়ে রাজনৈতিক তরজায় নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। নিষিদ্ধ বাজি রোখার প্রশাসনিক নির্দেশিকা কার্যকর করা গেল না কেন, সেই প্রশ্নেই সরব বিরোধীরা।


