Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: মমতা অল ইন্ডিয়া তৃণমূল (Abhishek Banerjee Office) কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি নিয়মিত বেঞ্চে ফেরত পাঠালো কলকাতা হাইকোর্টের বিচারপতি রিশাদ মেদোরার অবকাশকালীন বেঞ্চ। অভিষেকের অফিস কবে খোলা হবে, তা নিয়ে রাজ্যের থেকে রিপোর্টও তলব করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর।
অফিস খোলার আবেদন খারিজ (Abhishek Banerjee Office)
মঙ্গলবার শুনানিতে মামলাকারীর আইনজীবী (Abhishek Banerjee Office) আদালতে দাবি করেন, গত তিন সেপ্টেম্বর থেকে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই ভবনের সপ্তম ও অষ্টম তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস গত ৩ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ অফিসের ফ্যান, আলো সব চালু রয়েছে। এতে বিদ্যুতের খরচও বাড়ছে। বিলবোর্ডের ফরেন্সিক পরীক্ষার কথা বলা হলেও এখনও তা করা হয়নি। এই যুক্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস দ্রুত খুলে দেওয়ার আর্জি এদিন আদালতে জানান তাঁর আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি। মূল মামলাটি যে বিচারপতির বেঞ্চে বিচারাধীন রয়েছে সেই নিয়মিত বেঞ্চেই ফেরত পাঠিয়ে দিয়েছেন বিচারপতি রিশাদ মেদোরা।
গত ২৭ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খুলতে গেলে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কার্যালয়ে কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় অভিষেকের অফিসের কর্মীদের। এই ঘটনা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা হাইকোর্ট এই ঘটনায় হস্তক্ষেপ না করায় সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক।
আরও পড়ুন: Papiya Adhikary: বাজি ফাটলে কমে রোগ ব্যাধি? পাপিয়া অধিকারীর মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্ক!
তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বহুতলের দুটি তলে থাকা অফিসের অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগ করে নোটিশ দেয় দমকল। ওই দুটি তল অবিলম্বে খালি করে দেওয়ার জন্য ওই বহুতলের মালিককে নোটিশ দেয় দমকল। বহুতলের মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে জোর করে ওই দুটি তল দখল করার অভিযোগ তোলেন। কিন্তু গত ১১ সেপ্টেম্বর দমকলের সেই নোটিশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও।


