Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৭ সালের আইপিএলের ট্রেড উইন্ডো খোলা থাকতেই অক্ষর প্যাটেলকে ঘিরে জোরালো হচ্ছে জল্পনা (Chennai Super Kings)। দিল্লি ক্যাপিটালসের এই অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী চেন্নাই সুপার কিংস। তবে অক্ষরকে পেতে গিয়ে আফগান স্পিনার নূর আহমেদকে যেন কোনওভাবেই ছেড়ে না দেওয়া হয়, সেই পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হনুমা বিহারি। তাঁর মতে, অক্ষর দলে এলে সিএসকের ব্যাটিং ও বোলিং, দুই বিভাগই শক্তিশালী হবে।
অক্ষরকে নিয়ে আশাবাদী বিহারি (Chennai Super Kings)
গত আট বছর ধরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন অক্ষর প্যাটেল। তবে আগামী মরশুমে তাঁর দলবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর নাম জড়ানোর পর থেকেই ক্রিকেট মহলে আলোচনা তুঙ্গে। অক্ষরের মতো অলরাউন্ডার দলে এলে সিএসকের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করছেন হনুমা বিহারি। নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, গত মরশুমে ছয় ও সাত নম্বর ব্যাটিং পজিশনে সমস্যায় পড়েছিল চেন্নাই। পাশাপাশি দলের একজন কার্যকর বাঁ হাতি স্পিনারেরও প্রয়োজন রয়েছে। সেই জায়গায় অক্ষর হতে পারেন আদর্শ সংযোজন। প্রশান্ত বীরও প্রত্যাশা অনুযায়ী প্রভাব ফেলতে পারেননি বলে মন্তব্য করেছেন তিনি।
নূর আহমেদকে ছাড়তে নারাজ প্রাক্তন ক্রিকেটার (Chennai Super Kings)
অক্ষরকে দলে নেওয়ার পক্ষে সওয়াল করলেও তাঁর জন্য নূর আহমেদকে ছেড়ে দেওয়ার বিপক্ষে বিহারি। ২০২৫ সালের মেগা নিলামে ১০ কোটি টাকা খরচ করে আফগান স্পিনারকে দলে নিয়েছিল চেন্নাই। বিহারির মতে, নূরের মতো বোলারকে ছেড়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। বিশেষ করে চিপকের মন্থর পিচে নূর ও অক্ষর একসঙ্গে খেললে প্রতিপক্ষের ব্যাটারদের উপর বাড়তি চাপ তৈরি করতে পারবেন।
এ প্রসঙ্গে বিহারি বলেন, নূর আহমেদকে ছেড়ে দেওয়া খারাপ ট্রেড হবে। ডেওয়াল্ড ব্রেভিসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও যথেষ্ট বড়। তবে সম্ভবত সেই কারণেই লিয়াম লিভিংস্টোনকে দলে নেওয়া হয়েছে। অক্ষরকে পেতে হলে হয়তো ব্রেভিসকে ছাড়তে হতে পারে। লিভিংস্টোনও কয়েক ওভার বল করতে পারেন। তবে নূর ও অক্ষর একসঙ্গে থাকলে চিপকের মাঠে চেন্নাই অনেক বেশি কার্যকর হয়ে উঠবে।
অধিনায়ক অক্ষরকে নিয়ে কী ভাবছে দিল্লি? (Chennai Super Kings)
২০২৫ সালের আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন অক্ষর প্যাটেল (Chennai Super Kings)। কিন্তু গত দুই মরশুমে তাঁর নেতৃত্বে প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দিল্লি। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও গত মরশুম খুব একটা সন্তোষজনক ছিল না তাঁর।
আরও পড়ুন: Arshdeep Singh: পাঞ্জাবের সঙ্গে ৮ বছরের সম্পর্ক শেষ, মুম্বইয়ে যাচ্ছেন অর্শদীপ!
এদিকে দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টেও এসেছে বড় পরিবর্তন। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রধান কোচ এবং যুবরাজ সিং সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন। ফলে নতুন মরশুমের পরিকল্পনায় অক্ষরকে রাখা হবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ১৬ ডিসেম্বরের আইপিএল মিনি নিলামের আগে অক্ষরের ভবিষ্যৎ নিয়ে দিল্লি কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।



