Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মাঝের টালমাটাল অবস্থা কেটেছে শেয়ার মার্কেটের। বিদেশী লগ্নি ফিরতেই আবার ছন্দে ফিরছে দেশের শেয়ার মার্কেট (Indian Share Market)।
স্বস্তি শেয়ার বাজারে (Indian Share Market)
গত কয়েক সপ্তাহে পরপর লগ্নি সরাচ্ছিলেন বিদেশি লগ্নিকারীরা। তার প্রভাব পড়েছিল দেশের শেয়ার বাজারে। যার জেরে চিন্তা বাড়ছিল বিনিয়োগকারীদের। তবে অবশেষে ফিরলো বিদেশি লগ্নি। চলতি সপ্তাহে ট্রেডিং সেশনে ভারতের মার্কেটে বড় অঙ্কের লগ্নি করেছেন ফরেন ইনভেস্টররা। বিদেশি লগ্নিকারীরা ১,৭৫১ কোটি টাকার লগ্নি করেছেন ৬ থেকে ১০ অক্টোবরের মধ্যে। এই তথ্য জানানো হয়েছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট লিমিটেড (NSDL)-এর তরফে (Indian Share Market)।
ভারতের বাজার থেকে ক্রমাগত লগ্নি সরাচ্ছিলেন বিদেশি লগ্নিকারীরা, সেই সময় দাঁড়িয়ে ডোমেস্টিক ইনস্টিটিউসনাল ইনভেস্টররা সেই ক্ষতিপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এনএসডিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে এর ফলে সেই সময় বাজারের পরিস্থিতি অনেকটাই সামলাম দেওয়া সম্ভব হয়েছিল। ডোমেস্টিক ইনভেস্টরদের এই পদক্ষেপের কারণে মার্কেট তার স্টেবিলিটি ধরে রাখতে সক্ষম হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন বিদেশি লগ্নিকারীদের এই পদক্ষেপ বাজারের আপ ট্রেন্ড ধরে রাখতে সহায়ক হবে। বিশ্ব বাজারে অস্থিরতা থাকা অবস্থায়ও সেনসেক্স ও নিফটি৫০ দুই সূচক সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনের মধ্যে চার সেশনেই বেড়েছে। মে মাসের পর সবচেয়ে বেশি সাপ্তাহিক বৃদ্ধি হয়েছে এই দুই প্রধান সূচকের (Indian Share Market)।

ফরেন ইনভেস্টমেন্টের প্রসঙ্গে রেলিগেয়ার ব্রোকিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অজিত মিশ্র বলেছেন ‘ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা দারুণ বিনিয়োগ করেছেন ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে। এই ধারা যদি বজায় থাকে তবে বিশ্ব বাজারে অস্থিরতা থাকাকালীনও ভারতের বাজারে আপ ট্রেন্ড বজায় থাকবে।’
আরও পড়ুন: Yes Bank: নাগাড়ে বাড়ছে এই ব্যাঙ্কের শেয়ার দর, কী বলছেন বিশেষজ্ঞরা?
বিদেশি লগ্নিকারীরা সেপ্টেম্বর মাসে দেশের বাজার থেকে ২৩,৮৮৫ কোটি টাকা লগ্নি সরিয়ে নিয়েছিলেন। সর্বমোট এই বছরে ১ লক্ষ ৫৬ হাজার ৬১১ কোটি টাকার বিনিয়োগ সরিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা (Indian Share Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


