Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ শনি ঠাকুরের দিন। সৎকর্ম, আত্মসংযম ও অধ্যবসায়ের মাধ্যমে শনিদেবের আশীর্বাদ লাভ করা যায় (Today Horoscope 2025)। আজকের দিনে কর্মজীবনে দায়িত্ববোধ ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানাচ্ছেন গ্রহরাজ।

মেষ রাশি (Today Horoscope 2025)
আজকের দিনটি শুভ ও কর্মমুখর। বাড়ির গুরুজনদের সমর্থন পেতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবেন। দাম্পত্য জীবনের মতভেদ মিটে গিয়ে নতুন করে সম্পর্ক মজবুত হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। নতুন কোনো উদ্যোগ শুরু করার পক্ষে সময় শুভ। পরামর্শ: নতুন পরিকল্পনায় আত্মবিশ্বাস রাখুন। শুভ রং: লাল, শুভ দিক: পূর্ব
বৃষ রাশি (Today Horoscope 2025)
সতর্কতার দিন। ব্যয় বৃদ্ধি হতে পারে। অসাধু বন্ধুর কারণে সমস্যায় পড়তে পারেন। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি হবে। তবে আটকে থাকা অর্থলাভের সম্ভাবনা আছে। পুরোনো অসুখ ফিরে আসতে পারে, তাই স্বাস্থ্য বিষয়ে যত্নশীল হোন। সংসারে মানসিক উদ্বেগ বাড়বে। পরামর্শ: বিনিয়োগ বা ধার দেওয়ার আগে ভেবে সিদ্ধান্ত নিন। শুভ রং: সবুজ, শুভ দিক: উত্তর
মিথুন রাশি (Today Horoscope 2025)
মানসিক চাপ ও স্বাস্থ্যহানির দিন। আজ স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। দালালি বা কমিশন সংক্রান্ত কাজে লাভ হতে পারে। দূরযাত্রা বা ব্যবসায়িক সফরের সম্ভাবনা রয়েছে। খরচ নিয়ন্ত্রণে রাখুন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বাধা আসতে পারে।
পরামর্শ: শরীর ও মনের ভারসাম্য বজায় রাখুন। শুভ রং: আকাশি, শুভ দিক: পশ্চিম
কর্কট রাশি (Today Horoscope 2025)
ভাগ্যের সহায়তা থাকলেও সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষা বা পেশার কারণে বিদেশযাত্রার সুযোগ মিলতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের প্রস্তাব আসতে পারে। তবে মায়ের স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ হতে পারে। গলার সমস্যা ও আইনি জটিলতা থেকে দূরে থাকুন। পরামর্শ:পারিবারিক সিদ্ধান্তে আবেগ নয়, বাস্তবতাকে গুরুত্ব দিন। শুভ রং: রুপালি, শুভ দিক: দক্ষিণ-পূর্ব
সিংহ রাশি (Today Horoscope 2025)
আজ আবেগ ও সিদ্ধান্তে ভারসাম্য রাখুন। অম্ল, অজীর্ণ, বা আমাশয়ের সমস্যা বাড়তে পারে। আধ্যাত্মিক কাজে মনোযোগ দেবেন। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন। নতুন চাকরি বা দায়িত্বের সুযোগ মিলতে পারে। পরামর্শ: আর্থিক সিদ্ধান্তে পরিবার বা অভিজ্ঞদের পরামর্শ নিন। শুভ রং: সোনালি শুভ দিক: দক্ষিণ
কন্যা রাশি (Today Horoscope 2025)
সুযোগের দিন, তবে শারীরিক কষ্ট হতে পারে। শরীরের নিম্নাংশে স্নায়ুজনিত সমস্যা দেখা দিতে পারে। শেয়ার মার্কেটে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মপ্রার্থীরা ভালো সুযোগ পাবেন। তীর্থযাত্রা বা ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা আছে। পরামর্শ: আর্থিক সিদ্ধান্তে বাস্তব দৃষ্টিভঙ্গি রাখুন। শুভ রং: নীল শুভ দিক: উত্তর-পূর্ব
তুলা রাশি (Today Horoscope 2025)
চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার দিন। চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে। তবে ব্যবসায় মুনাফা বাড়বে। প্রেমের সম্পর্কে মনোমালিন্য হতে পারে। অতিথি আগমন শুভফল বয়ে আনবে। পরামর্শ: রাগ ও তর্ক পরিহার করুন। শুভ রং: সাদা, শুভ দিক: পূর্ব
বৃশ্চিক রাশি (Today Horoscope 2025)
ব্যবসায় লাভ ও পারিবারিক জটিলতা দুই-ই সম্ভব। জীবনসঙ্গীর সাহায্যে আর্থিক লাভ হতে পারে। তবে ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করবেন না। ঠান্ডা লাগা বা কাশিতে ভোগান্তির সম্ভাবনা। অবিবাহিতদের ভালো সম্বন্ধ মিলতে পারে। গুরুজনের সঙ্গে মতভেদ এড়িয়ে চলুন। পরামর্শ: গোপনীয়তা বজায় রাখুন। শুভ রং: গাঢ় লাল, শুভ দিক: দক্ষিণ-পশ্চিম
ধনু রাশি (Today Horoscope 2025)
ব্যস্ততা ও সাফল্যের দিন। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও ফল লাভজনক হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ, বিশেষত পর্যটন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। শিল্পী ও মিডিয়া পেশায় সাফল্য মিলবে। পরামর্শ: নারী সহযোগীদের সঙ্গে সাবধানতা অবলম্বন করুন। শুভ রং: হলুদ, শুভ দিক: উত্তর
মকর রাশি (Today Horoscope 2025)
পরিশ্রমের ফল পাবেন, তবে বন্ধুর সঙ্গে বিরোধ সম্ভব। ভ্রমণে গিয়ে প্রত্যাশিত লাভ হবে না। ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কাজের সুফল মিলবে। আর্থিক সিদ্ধান্ত ভেবে নিন। ছোট ভাই-বোনের সঙ্গে মতভেদ হতে পারে। পরামর্শ: নিয়ম মেনে কাজ করুন, শনি দেবের আশীর্বাদ পাবেন। শুভ রং: ধূসর, শুভ দিক: পশ্চিম
কুম্ভ রাশি (Today Horoscope 2025)
পারিবারিক সমস্যা ও ব্যয়ের চাপ বাড়বে। আত্মীয়দের সঙ্গে বিরোধ সম্ভব। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। বাড়ি সংস্কার বা নতুন নির্মাণের সুযোগ আসবে। অংশীদারিত্বে মতভেদ হতে পারে, তবে মায়ের স্বাস্থ্যের উন্নতি সম্ভাব। পরামর্শ: অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। শুভ রং: বেগুনি, শুভ দিক: দক্ষিণ-পূর্ব
আরও পড়ুন: Kali Puja in Fatakeshto: কে ছিলেন সেই ফাটাকেষ্ট, যার পুজো ছাড়া অসম্পূর্ণ কলকাতার কালীপুজো?
মীন রাশি
সিদ্ধান্ত ও ভ্রমণে লাভের সম্ভাবনা। দূর দেশে যাত্রা শুভ হতে পারে। পরিকল্পনা মতো কাজ করলে লাভবান হবেন। দ্বিধা ও মানসিক টানাপোড়েন বাড়তে পারে। ব্যবসায় আজ মন্দা থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে আইনি ঝামেলা হতে পারে। পরামর্শ: ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। শুভ রং: সাদা-নীল, শুভ দিক: উত্তর-পূর্ব
শনিদেবের প্রভাবে আজ কর্ম, ন্যায় ও শৃঙ্খলা এই তিনটি বিষয়েই জোর দিন। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করলে ভাগ্য সহায় হবে। ধ্যান, দান ও সৎকর্ম আজকের দিনকে আরও শুভ করে তুলবে।



