To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী সিংহ (Ajker Horoscope), কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে নানা পরিবর্তন। কারও কর্মক্ষেত্রে সাফল্যের যোগ, কারও আবার আর্থিক উন্নতির সম্ভাবনা। প্রেম ও পারিবারিক জীবনেও থাকবে নানা ওঠাপড়া।
কোন কোন রাশির ভাগ্য বদল? (Ajker Horoscope)
- সিংহ রাশি: শনিবার আটকে থাকা কোনও কাজ সহযোগীদের (Ajker Horoscope) সাহায্যে সম্পূর্ণ হতে পারে। অংশীদারিত্বে নতুন ব্যবসা শুরু করতে চাইলে সময়টি অনুকূল। কোনও চুক্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। প্রতারণার আশঙ্কা এড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বাবার দিকের আত্মীয়দের কাছ থেকেও সাহায্য পেতে পারেন।
- কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি বেশ ইতিবাচক। অনলাইনে কাজ করেন যাঁরা, তাঁদের হাতে বড় কোনও কাজ আসতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অসমাপ্ত কাজও শেষ হতে পারে। চাকরি বদলের পরিকল্পনা থাকলে বন্ধুর পরামর্শ বা সহযোগিতা কাজে লাগবে। তবে প্রেমের সম্পর্কে সঙ্গীর মনের কথা বুঝে চলা জরুরি।
- তুলা রাশি: পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভজনক চুক্তি হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামনে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক ভুল বোঝাবুঝি দূর হওয়ার ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনে সঙ্গীর সমর্থন পাবেন। প্রেমের সম্পর্ককে আরও গভীর করার পরিকল্পনাও হতে পারে।
- বৃশ্চিক রাশি: দিনটি মিশ্র কাটতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব ও কাজের চাপ বাড়ায় উদ্বেগ তৈরি হতে পারে। বিদেশে থাকা পরিবারের সদস্যের কাছ থেকে সুখবর আসতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ এড়াতে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন।
আরও পড়ুন: Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগ, গিরিশ পার্ক থানায় সাড়ে তিন ঘণ্টা জেরার মুখে অভিষেক


