Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর (DNI) তুলসি গ্যাবার্ড কোভিড-১৯ মহামারির উৎস নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছেন। দায়িত্ব ছাড়ার শেষ দিনে প্রকাশিত কিছু নথির ভিত্তিতে তিনি দাবি করেছেন, প্রাক্তন শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি চিনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে (WIV) করোনা ভাইরাস সংক্রান্ত গবেষণার জন্য টাকা দেন(Gabbard Fauci Target)।
গ্যাবার্ডের অফিসের বক্তব্য অনুযায়ী, মার্কিন করদাতাদের অর্থ থেকে লাখ লাখ ডলার এমন গবেষণায় ব্যয় করা হয়েছিল, যাকে তারা “গেইন-অফ-ফাংশন” গবেষণা বলে উল্লেখ করেছে। এই ধরনের গবেষণায় ভাইরাসের বৈশিষ্ট্য পরিবর্তন বা শক্তিশালী করার সম্ভাবনা থাকে বলে সমালোচকরা দাবি করেন।
ফাউচির বিরুদ্ধে কী অভিযোগ? (Gabbard Fauci Target)
গ্যাবার্ডের অফিসের দাবি, ফাউচি এবং কিছু গোয়েন্দা কর্মকর্তা কোভিডের সম্ভাব্য “ল্যাব-লিক” তত্ত্বকে আড়াল করতে ভাইরাসের প্রাকৃতিক উৎসের ধারণাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাদের অভিযোগ, ফাউচি গোয়েন্দা রিপোর্টে প্রভাব ফেলেছিলেন এবং পরে কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার সময় এ বিষয়ে নিজের ভূমিকা অস্বীকার করেন।
অফিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ফাউচি এমন কিছু বিজ্ঞানীকে সামনে এনেছিলেন যারা তার অবস্থানকে সমর্থন করতেন, আর ভিন্নমত পোষণকারী বিশেষজ্ঞদের মতামত যথেষ্ট গুরুত্ব পায়নি।
‘কংগ্রেসকে বিভ্রান্ত করেছেন’ (Gabbard Fauci Target)
গ্যাবার্ডের দাবি, ২০২৪ সালে কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় ফাউচি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে সঠিক তথ্য দেননি। তার অফিসের ভাষ্য অনুযায়ী, একাধিক হুইসেলব্লোয়ার জানিয়েছেন যে, যারা কোভিডের উৎস নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছিলেন তারা কর্মক্ষেত্রে চাপ ও প্রতিকূলতার মুখে পড়েন।
এখনও প্রতিক্রিয়া নেই (Gabbard Fauci Target)
তবে এসব অভিযোগের বিষয়ে ড. অ্যান্থনি ফাউচির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, কোভিড-১৯-এর উৎস নিয়ে এখনও বৈজ্ঞানিক ও গোয়েন্দা মহলে চূড়ান্ত ঐকমত্য নেই। উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়েছিল কি না, সে প্রশ্ন এখনো বিতর্কের বিষয় হয়ে রয়েছে।



