Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে নেই গিলের নাম। জায়গা পেয়েছেন ঈশান কিষান (Gautam Gambhir)।
গিল প্রসঙ্গে চুপ থাকলেন গম্ভীর (Gautam Gambhir)
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর সবথেকে বেশি আলোচিত বিষয় হল গিলের বাদ পড়া। টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব এখন শুভমন গিলের কাঁধে। টি-টোয়েন্টি দলে তিনি সূর্যকুমারের ডেপুটি। অভিষেকে শর্মার সঙ্গে ওপেন করার জন্য গম্ভীরের আস্থাভাজন তিনি তবে এবার তাকেই থাকতে হল স্কোয়াডের বাইরে (Gautam Gambhir)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তিনি ফেরেন টি-টোয়েন্টি সিরিজে। প্রথম দুই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হন তিনি। তৃতীয় ম্যাচে রান পেলেও আবার চতুর্থ ম্যাচ চোট পেয়ে বাদ পড়েন সেই ম্যাচে যদিও সেই ম্যাচ ভেস্তে গিয়েছিল কুয়াশার কারণে। গিল দলে থাকার কারণে বারবার প্রথম একাদশের বাইরে থাকতে হচ্ছিল সঞ্জু স্যামসনকে। তিনি বারবার ভাল পারফর্ম করার পরেও নিয়মিত দলে সুযোগ পাচ্ছিলেন না। গিলের অনুপস্থিতিতে শেষ ম্যাচে সুযোগ পেয়ে আবার নিজেকে প্রমাণ করেন সঞ্জু। সূত্রের খবর গিলের ফর্মে খুশি নয় বোর্ড তবে সেবিষয়ে মুখ খোলেননি নির্বাচকরা (Gautam Gambhir)।

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে স্কোয়াড ঘোষণার প্রসঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর গিলকে বাদ দেওয়ার কারণ হিসেবে রান না পাওয়া এবং দলের কম্বিনেশনকে দায়ী করেন। তবে দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে বিষয়টি এড়িয়ে যান হেড কোচ গৌতম গম্ভীর। গিলের বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর না দিয়েই গাড়ির দিকে হাঁটতে থাকেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। SMAT-এ দুৰ্দাত ফর্মে থাকা ঈশান কিষান জায়গা করে নিয়েছেন দলে।
সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫০০-র বেশি রান করেন কিষাণ, যার মধ্যে ফাইনালে একটি শতরানও রয়েছে। দলে ব্যাকআপ উইকেটকিপার-ব্যাটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। ভারতের এই দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: Mamata Attacks BJP: দেশের রাম নাম সত্য হে করছে বিজেপি: কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার!
পাশাপাশি জিতেশ শর্মার জায়গায় দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। দলে ফের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে অক্ষর প্যাটেলকে। সাংবাদিক সম্মেলনে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বলেন, ‘এই মুহূর্তে আমরা কম্বিনেশন নিয়ে ভাবছি। ১৫ জনের দল গড়লে কাউকে না কাউকে বাদ পড়তেই হয়। দুর্ভাগ্যবশত ও-ই (গিল) বাদ পড়েছে। এটা এমন নয় যে ও ভাল খেলোয়াড় নয়।’
অধিনায়ক সূর্যকুমার যাদবও একই সুরে কথা বলেন, ‘এটা ফর্মের বিষয় নয়, এটা কম্বিনেশনের বিষয়। আমরা ওপরের দিকে একজন উইকেটকিপার চাইছিলাম। গিল কোন মানের খেলোয়াড়, সেটা আমরা সবাই জানি (Gautam Gambhir)।’


