Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুভমন গিলের ডেপুটি হিসেবে ঋষভ পন্থকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়ে কেএল রাহুলকে (Gautam Gambhir)।
কী বললেন গম্ভীর? (Gautam Gambhir)
আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত আর সেই সিরিজে টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকে ঋষভ পন্থকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে কেএল রাহুলকে। এবার ঋষভকে সরানোর বিষয়ে মুখ খুললেন দলের হেড কোচ গম্ভীর। ঋষভ পন্থকে সরিয়ে রাহুলকে দায়িত্ব দেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। তবে গম্ভীরের মতে পদ নয় বরং ভারতের হয়ে খেলাটাই একেকজন প্লেয়ারের বড় দায়িত্ব। ৬ জুন থেকে এই টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে নিউ চন্ডিগড়ে (Gautam Gambhir)।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, কোনও ক্রিকেটারের লক্ষ্য কখনও শুধু নেতৃত্বের পদ পাওয়া নয় বরং দেশের জার্সি গায়ে মাঠে নামা। তাঁর প্রধান কর্তব্য হল দলের জন্য ভাল পারফর্ম করা। তিনি বলেন, ‘ভারতের হয়ে খেলাটাই সবচেয়ে বড় দায়িত্ব। বাকি সব কিছু পরে আসে। কেউ যখন ভারতের হয়ে খেলা শুরু করে, তখন সে সহ-অধিনায়ক হওয়ার কথা ভাবে না। সে ভাবে কী ভাবে দেশের জন্য ভালো খেলবে এবং দলকে সাহায্য করবে।’

তিনি আরও যোগ করেন, ‘অধিনায়ক বা সহ-অধিনায়ক হওয়া আলাদা বিষয়। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে বিচার করা হবে পারফরম্যান্স দেখেই। আমি, দলের কোচিং স্টাফ বা ক্রিকেটার সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। ঋষভের ক্ষেত্রেও আমরা চাই, ও নিজের স্বাভাবিক খেলাটাই খেলুক (Gautam Gambhir)।’
গম্ভীর এও জানান ঋষভ পন্থের আক্রমণাত্মক ভঙ্গি বদলাতে বলা হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ। গম্ভীর বলেন, ‘আমরা কখনও বলিনি যে ওকে নিজের খেলার ধরন বদলে ফেলতে হবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পরিস্থিতি বুঝে খেলা খুব জরুরি। সেই সময় দল কোন অবস্থায় আছে, ম্যাচ কোন দিকে যাচ্ছে এবং দলের কী প্রয়োজন, তা বুঝে সিদ্ধান্ত নিতে হয়।’
আরও পড়ুন: Godzilla El Nino: ‘গডজিলা’ এল নিনোয় আশঙ্কা: রেকর্ড গরমে বাড়তে পারে খরা-দাবানল
গম্ভীরের আরও সংযোজন, ‘টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনও ফরম্যাটেই কাউকে তার স্বাভাবিক খেলা পুরোপুরি বদলাতে বলা হয়নি। তবে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’ এর আগে প্রোটিয়াদের বিরুদ্ধে ঋষভের শট নির্বাচন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এছাড়াও তাঁর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। সদ্য শেষ হওয়া আইপিএল-এও তিনি ফর্মে ছিলেন না (Gautam Gambhir)।


