Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক সিরিজ হারের পর সমালোচনার তীরে বিদ্ধ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
সমালোচনা এবং কটাক্ষের মুখে গম্ভীর (Gautam Gambhir)
ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে ভারতীয় দল নিয়ে মোটেও স্বস্তি নেই। গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পরেই টেস্ট ক্রিকেটে ধাক্কা খেয়েছে। তবে টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে যে গর্ব ছিল সেটাও এবার চূর্ণ হল। আয়ারল্যান্ডের কাছে এবার লজ্জাজনকভাবে টি-টোয়েন্টি সিরিজ হার। ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা (Gautam Gambhir)।
এই সিরিজ হারের পর ক্রিকেট বিশেষজ্ঞরা একহাত নিয়েছেন গম্ভীরকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ফেভারিট ছিল টিম ইন্ডিয়া কিন্তু ম্যাচ শুরুর পরেই সেই তকমা সহজেই হারায়। দুই ম্যাচে পরপর হেরে নাক কেটেছে ভারত। এরপর থেকেই বয়ে গেছে সমালোচনার ঝড়। একদিকে যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে সূর্যকুমারকে সরানো হয়েছিল নেতৃত্ব থেকে। তেমন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দল নির্বাচন নিয়েও পড়তে হয়েছে সমালোচনার মুখে।

দুটি ম্যাচ হেরে সিরিজ হেরেছে ভারত। সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে গম্ভীর। ভারতের হেড কোচকে কটাক্ষ করতে চায়নি আইসল্যান্ড ক্রিকেটও। জানিয়ে দেওয়া হয়, আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন রেজাল্টের পর, তাঁরা গম্ভীরকে কোনওদিন তাঁদের কোচিং স্টাফে চাইবে না। নিজেদের এক্স হ্যান্ডেলে আইসল্যান্ড ক্রিকেট লেখে, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি, গৌতম গম্ভীরকে আমরা কোচিং স্টাফে চাই না। ওর প্রতিভা থাকা সত্ত্বেও। এই প্লেয়ারদের নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন রেজাল্টের পর, ওর উপহার পাওয়া উচিত (Gautam Gambhir)।’
এখানে আরেকটি প্রশ্ন উঠতে শুরু করেছে একদিকে গম্ভীর এবং নির্বাচকরা যেমন মনে করেন যে দলের জয়ের জন্য স্টার পাওয়ার নয় বরং দরকার দলগত পারফরম্যান্স। আবার নিজেদের প্রমাণ করতে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক তাহলে ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেও কেন বেশ কয়েকজন ক্রিকেটার ব্রাত্য রয়েছেন? যেমন বোলিংয়ের ক্ষেত্রে সামি, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেও কেন তাঁকে সুযোগ দেওয়া আর হচ্ছে না এই নিয়েও প্রশ্নের মুখে গম্ভীর।
আইপিএল-এ ভাল পারফর্ম করার নিরিখে অনেক ক্রিকেটারকে দলে সুযোগ দেওয়া হয় তাহলে ২০২৬ আইপিএল-এ ভুবনেশ্বর কুমার দুরন্ত পারফর্ম করার পরেও তাঁকেও সুযোগ দেওয়া হচ্ছে না। এর কোনও উত্তর এখনও বোর্ড বা নির্বাচকদের তরফে কিছু জানানো হয়নি। বারবার দলে অধিনায়কের পরিবর্তন (Gautam Gambhir)।
তরুণ ব্রিগেড তৈরি করা যেমন লক্ষ্য তেমন তাঁদের তৈরি হওয়ার সময়টুকু দেওয়া হচ্ছে না বলেই মনে করছেন অনেকে। এখানে আবার চলে আসবে বিরাট-রোহিত জুটির কথা। তাঁদের কার্যত বারবার পরীক্ষার মুখে ফেলা এবং ২০২৭ বিশ্বকাপে এই দুই তারকাকে নিয়ে স্পষ্ট মনোভাব প্রকাশ না করায়ও সমালোচনার মুখে বোর্ড এবং গম্ভীর। যদি এদের মত অভিজ্ঞ প্লেয়ার দলে থাকতেন তবে তরুণরাও তৈরি হওয়ার সুযোগ পেতেন। অনেকের মতেই নির্বাচক এবং গম্ভীরের কারণেই বিরাট-রোহিত টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন।
আরও পড়ুন: Sankrail MLA: সাঁকরাইলের বিধায়কের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ: ইলেকশন পিটিশন দায়েরের নির্দেশ
গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন সঞ্জয় মঞ্জরেকরও। গম্ভীরের এই একাধিক অলরাউন্ডার খেলানোর প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি নিজে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গম্ভীরের অধীনে দলে একাধিক অলরাউন্ডার নেওয়া হচ্ছে। ভারতের একজন আদর্শ মিডল অর্ডার ব্যাটার দরকার।’ ভারতীয় ব্যাটারদেরও সমালোচনা করেন তিনি। তিনি বলেন ভারতীয় ব্যাটাররা ঘরের মাটিতে ফ্রেন্ডলি উইকেট পেয়ে দাপট দেখায় কিন্তু বোলাররা যে পিচে সাহায্য পে সেই পিচে ব্যাট করতে পারছেন না ভারতের ব্যাটসম্যানরা।
তিনি আরও বলেন, ‘শুভমন গিল বর্তমানে টি-২০ ব্যাটার হয়ে গিয়েছে। দারুণ আইপিএল গিয়েছে। আমি অধিনায়কত্বের কথা বলছি না, তবে এদের ধীরে ধীরে টি-২০ দলে নিয়ে আসতে হবে। কারণ তাঁদের ব্যাটিং গভীরতা বেশি। এইধরনের কন্ডিশনে খেলতেও অভ্যস্ত। যেমন আমরা ইংল্যান্ডে দেখেছিলাম। এই মুহূর্তে না হলেও, ভবিষ্যতে গিলকে টি-২০ দলে ফেরানো উচিত।’ আগামী ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারে কিনা এখন সেটাই দেখার (Gautam Gambhir)।


