Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৯ বছর পর আবার ফিরছে সেই অন্ধকার, (Awarapan 2 Teaser) আবেগ আর ভালোবাসায় ভরা দুনিয়া। ‘আওয়ারাপান’-এর শিবম পণ্ডিত চরিত্রটি আজও দর্শকের মনে এক বিশেষ জায়গা ধরে রেখেছে। সময় পেরিয়ে গেলেও এই চরিত্রের প্রতি ভালোবাসা কমেনি, বরং নতুন করে তৈরি হয়েছে প্রত্যাবর্তনের অপেক্ষা। সেই আবেগকে সঙ্গে নিয়েই এবার আসছে ‘আওয়ারাপান ২’।
প্রকাশ্যে টিজার (Awarapan 2 Teaser)
প্রযোজক বিশেষ ভাট ধীরে ধীরে ছবির প্রতি দর্শকদের (Awarapan 2 Teaser) আগ্রহ তৈরি করেছেন। প্রথমে প্রকাশ করা হয় ছবির লোগো, এরপর আসে সঙ্গীতের আভাস। আর এবার প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত টিজার, যেখানে আবারও দেখা মিলেছে ইমরান হাশমির শিবম পণ্ডিতের।
ফিরে এল ‘আওয়ারাপান’-এর স্মৃতি
টিজারে দেখা যায়, জীবনের নানা হারানো মুহূর্ত, একাকিত্ব আর গভীর যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন শিবম। তাঁর কণ্ঠে শোনা যায় আবেগঘন বর্ণনা, যা পুরনো ‘আওয়ারাপান’-এর স্মৃতিকে ফিরিয়ে আনে। টিজারের শেষের সংলাপ নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় এবং দর্শকদের মধ্যে তৈরি করেছে তীব্র কৌতূহল।
আরও পড়ুন: Indias Got Latent: ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট ২’-এ জনি সিন্সের উপস্থিতি? ভাইরাল ভিডিও ঘিরে বিভ্রান্তি!
ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে সঙ্গীত। মিঠুনের সুরে এবং সয়ীদ কাদরির কথায় জনপ্রিয় গান ‘তো ফির আও’-এর নতুন সংস্করণও থাকছে ছবিতে। পুরনো আবেগ ধরে রেখেই গানটিকে নতুনভাবে সাজানো হয়েছে। ইমরান হাশমির সঙ্গে ছবিতে দেখা যাবে দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি এবং অতুল কুমারকে। পরিচালনায় রয়েছেন নীতিন কক্কর, চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি।


