Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে অশোধিত জ্বালানি তেলের দাম আর তার প্রভাব পড়তে পারে দালাল স্ট্রিটে (Gift Nifty)।
পতনের মুখে স্টক মার্কেট (Gift Nifty)
‘ধাঁধার থেকেও জটিল তুমি’, বিখ্যাত এই গানের লাইন যুগের পর যুগ ধরে প্রাসঙ্গিক থেকে গেছে। তবে এখানে ‘তুমি’ কোনও বিশেষ ব্যক্তি নয় এখানে ‘তুমি’ পশ্চিম এশিয়া। ইজলারেল ফের হামলা শুরু করেছে লেবাননে। এর কারণে সোমবার আন্তর্জাতিক মার্কেটে ফের বেড়েছে অশোধিত তেলের দাম। দাম বেড়েছে প্রায় ৪ শতাংশের আশেপাশে (Gift Nifty)।
ব্রেন্ট ক্রুডের দাম ৩.৮২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের দাম হয়েছে ৯৬.৬৫ ডলার। অন্য দিকে ইউএস ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৪.২৬ শতাংশ বেড়ে হয়েছে ৯৪.৪০ ডলার আর এই বৃদ্ধির কারণে চিন্তার ভাঁজ লগ্নিকারীদের কপালে। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই দালাল স্ট্রিটের ভাগ্য ঝুলে রয়েছে যুদ্ধ পরিস্থির উপর।
আরও পড়ুন: TMC: জনতার হাতে ধরা পড়তেই ন্যাড়া মাথা, গলায় জুতোর মালা! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ
বিশ্লেষকরা মনে করছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে এশিয়ার বিভিন্ন বাজারে অস্থিরতা তৈরির সম্ভাবনা রয়েছে। ধস নেমেছে এশিয়ার বিভিন্ন বাজারে। জাপানের নিক্কেই২২৫, দক্ষিণ কোরিয়ার মার্কেটে বড় অঙ্কের পতন দেখা গেছে সোমবার। হংকংয়ের মার্কেটের অবস্থাও এক। এই সব দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে ভারতের শেয়ার বাজারেও এর প্রভাব পড়তে পারে সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে দালাল স্ট্রিটে অস্থিরতা তৈরির সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন এক্সপার্টরা (Gift Nifty)।
গিফট নিফটি থেকেও এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। এই দিন সকালে এই সূচক ডাউন রয়েছে ৩৫০ পয়েন্ট। যার কারণে ভারতের শেয়ার বাজারে ধসের আশঙ্কা আরও প্রবল হয়েছে। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই ধাক্কা লাগতে পারে লগ্নিকারীদের। সেই নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এই পতনের ক্ষত আরও গভীর হয় নাকি প্রলেপ পড়ে কিছুটা এখন সেটা সময় বলবে (Gift Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


