Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জ্বালানি তেলের দাম বৃদ্ধি থেকে টাকার পতন, একাধিক কারণে পতনের কবলে পড়ার ইঙ্গিত দালাল স্ট্রিটের (Gift Nifty)।
ফের রক্তক্ষরণ দালাল স্ট্রিটে? (Gift Nifty)
সপ্তাহের শুরুটা দালাল স্ট্রিটের জন্য ভাল নাও যেতে পারে। প্রথম ট্রেডিং সেশনে ধাক্কা খাওয়ার ইঙ্গিত। বিশেষজ্ঞদের আশঙ্কা নেগেটিভ স্টার্টের। জ্বালানি তেলের দাম বৃদ্ধি থেকে টাকার পতন, একাধিক কারণে গিফ্ট নিফটি থেকে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আর যদি এই আশঙ্কা সত্যি হয় তবে গত সপ্তাহের পর এই সপ্তাহেও ডাউন থাকবে বাজার (Gift Nifty)।
গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে পজিটিভ করেও শেষবেলায় পতনের কারণে পয়েন্ট কমে যায় দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। সেনসেক্স কমেছিল ১৬১ পয়েন্ট বা ০.২১ শতাংশ।এর কারণে এই বেঞ্চমার্ক ইনডেক্স ছিল ৭৫,২৩৮ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ ০.১৯ শতাংশ বা ৪৬ পয়েন্ট কমে ছিল ২৩,৬৪৩ পয়েন্টে।
সোমবার সকাল থেকেই ডাউন রয়েছে গিফ্ট নিফটি। এই সূচক কমেছে ১৩৭ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ। যা দালাল স্ট্রিটে নেগেটিভ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এর পাশাপাশি সোমবার ডাউন রয়েছে এশিয়ার বিভিন্ন মার্কেট। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার বাজারের প্রধান সূচকগুলি কমেছে ১ শতাংশের কাছাকাছি। চাপ রয়েছে ইউরোপের বাজারে।
আরও পড়ুন: West Bengal: ৪০ ডিগ্রির দাবদাহের পর হঠাৎ কালবৈশাখীর তাণ্ডব
এই পতনের সম্ভাবনার পিছনে একাধিক কারণ রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে নতুন করে আবার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.৩২ শতাংশ বেড়ে পার করেছে ১১০ ডলার। এর পাশাপাশি শেষ ট্রেডিং সেশনে ডলারের সাপেক্ষে টাকার দামেও নেমেছিল রেকর্ড লো-তে। ইতিহাসে প্রথমবার ৯৬-র গণ্ডি পার করেছে। অন্যদিকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। এই সব একাধিক কারণে বাজারে নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা বেশি বলেই মনে করছেন মার্ককেট এক্সপার্টরা (Gift Nifty)।


