Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টাকার দামের পতনও শেয়ার বাজারে ধাক্কার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা (Stock Market)।
মঙ্গলবার দিনের শেষে ধাক্কা খেল মার্কেট (Stock Market)
মঙ্গলবার সকাল থেকে ভাল গতি দেখা গেছিল স্টক মার্কেটে। তবে দিনের শেষে এসে ধাক্কা খেল মার্কেট। মঙ্গলবার আইটি স্টকে ব্যাপক বৃদ্ধি হলেও সামগ্রিক ব্যাঙ্কিং সেক্টর ধাক্কা খেয়েছে এবং গোটা সূচকের পতন হয়েছে। আমেরিকা-ইরান শান্তি চুক্তি আদৌ হবে কিনা এই নিয়ে সংশয় আরও বেড়েছে লগ্নিকারীদের মধ্যে আর তার প্রভাবে পতন হয়েছে দুই সূচকের। এর পাশাপাশি টাকার দামের পতন মার্কেটে ধাক্কার অনুঘটক হিসেবে কাজ করেছে (Stock Market)।
১৯ মে মঙ্গলবার সেনসেক্স পড়েছে ১১৪.১৯ পয়েন্ট। এই পতনের কারণে শেষ করেছে ৭৫২০০.৮৫ পয়েন্ট। অন্যদিকে নিফটি ৩১.৯৫ পয়েন্ট পড়ে শেষ করেছে ২৩,৬১৮ পয়েন্টে।

ইরান এবং আমেরিকার মধ্যে আপাতত যুদ্ধবিরতি চললেও সংশয় কাটছে না। সদ্য ট্রাম্প জানিয়েছেন পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশের কথা শুনে এই মুহূর্তে তিনি ইরানের উপর কোনও হামলা করবেন না। তেহরানও শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছে বলে জানা যাচ্ছে। এর জেরে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল কিন্তু পশ্চিম এশিয়ায় শান্তি কবে ফিরবে সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে (Stock Market)।
আরও পড়ুন: Rajasthan Royals: মাঠ জুড়ে সূর্যবংশীর বৈভবে চাপে কলকাতা
মঙ্গলবার দুই বেঞ্চমার্ক ইনডেক্সে পতন হলেও বৃদ্ধি দেখা গিয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সে। স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে প্রায় ১ শতাংশের বেশি।
সেক্টরাল সূচকের ক্ষেত্রে নিফটি আইটি-তে ৩.২৩ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। তিন ট্রেডিং সেশনে এই সূচক বেড়েছে প্রায় ৭ শতাংশের বেশি। বৃদ্ধির তালিকায় রয়েছে নিফটি মিডিয়া, পিএসইউ ব্যাঙ্ক এবং নিফটি ফার্মা। তবে ধাক্কা খেয়েছে ব্যাঙ্কিং সূচক। ধাক্কা খেয়েছে HDFC ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের শেয়ার দর (Stock Market)।


