Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভাত না হলে বাঙালির খাওয়া দাওয়া (Green Mango Recipes) অসম্পূর্ণ। ডায়েট হোক বা ভুরিভোজ, বাঙালির পাতে অল্প একটু ভাত থাকবে না তা হয় কি করে! কিন্তু ভাতের সঙ্গে চাই আরও কিছু। আর এই গরমে সেই পদগুলোতে যদি থাকে কাঁচা আমের স্বাদ, তাহলে একটু বেশি ভাত লাগতে পারে কিন্তু।
শুধু নুন, লঙ্কা, তেল দিয়ে আম মেখে আমরা সবাই খেয়েছি, তবে কাঁচা আম দিয়েও বানানো যায় এমন সব পদ, যা আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন আপনি।
আম ডাল (Green Mango Recipes)
খুব সহজ একটি (Green Mango Recipes) রেসিপি। প্রথমে মুসুর ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। তারপর ফালি ফালি করে কাঁচা আম খোসা ছাড়িয়ে কেটে রাখুন। আমগুলো সেদ্ধ করে নিয়ে সরিয়ে রাখুন। সব থেকে ভালো হয় যদি ডাল আর আম একসঙ্গে সেদ্ধ করতে পারেন। এবার কড়াইতে কালো সর্ষে ফোড়ন দিন। অল্প হলুদ তেলে দিয়ে আম আর ডাল সেদ্ধ দিয়ে পরিমান মতো নুন দিয়ে একবার ফুটিয়ে নিন।

আম ভাত (Green Mango Recipes)
ভাত আছে বাড়িতে? তাহলেই হবে। আম খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। কড়াইতে দিন অল্প কালো সর্ষে ফোড়ন, এবার একে একে নুন, চিনি স্বাদমতো আর ঝাল আপনার ইচ্ছে মত, দিয়ে ভালো করে নাড়ুন। আমের জল শুকিয়ে এলে ভাত দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিন। তৈরী আপনার ওয়ান পট মিল আম ভাত।

চুনোমাছের আম টক
চুনো মাছ ভালো করে বেছে নিন। না পারলে বাজার থেকে বেছে আনুন। এবার যেমন করে ভাজে, ঠিক মুচমুচে করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার আম সেদ্ধ করে শুধু পাল্পটা বার করে নিন। আমের পাল্পে অল্প জল স্বদমতো নুন, চিনি, হালকা লঙ্কাগুড়ো মিশিয়ে চুনোমাছ ভাজাগুলো দিয়ে দিন। এবার অন্য আরেক কড়াইয়ে ফোড়নের জন্য অল্প সর্ষের তেল, কালো সর্ষে, করিপাতা, কাঞ্চালঙ্কা দিয়ে তড়কা রেডি করুন। ব্যাস এটা মেশালেই রেডি চুনোমাছের আম টক।



