Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: গাজা সিটিতে ইজরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার এজ্জেদিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন(Hamas Commander Dead)। শনিবার ইজরায়েলি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আল-হাদ্দাদকে হামাসের সামরিক শাখার প্রধান হিসেবে উল্লেখ করে ইজরায়েল দাবি করেছে, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে চালানো হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।
আল-হাদ্দাদ হামাসের সামরিক নেতৃত্বে (Hamas Commander Dead)
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার পর আল-হাদ্দাদ হামাসের সামরিক নেতৃত্ব গ্রহণ করেন। তিনি গাজায় হামাসের সামরিক ক্ষমতা পুনর্গঠনের কাজও করছিলেন। আইডিএফের দাবি, যুদ্ধ চলাকালে তিনি ইজরায়েলি বন্দিদের নিজের আশপাশে রাখতেন, যাতে তাকে লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়।
“ভয়ংকর হত্যাকারী”
ইজরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আল-হাদ্দাদকে “ভয়ংকর হত্যাকারী” আখ্যা দিয়েছেন। তার দাবি, মুক্তিপ্রাপ্ত বহু বন্দির বক্তব্যে আল-হাদ্দাদের নাম উঠে এসেছে।
গাড়িত হামলায় নিহত হাদ্দাদ
গাজা সিটিতে একটি “নির্ভুল হামলায়” তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। পরে তার পরিবারও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। হামাসের কর্মকর্তারাও এএফপিকে জানিয়েছেন, একটি আবাসিক ভবন ও একটি অসামরিক গাড়িতে হামলার সময় আল-হাদ্দাদ নিহত হন।
মধ্য গাজায় জানাজা (Hamas Commander Dead)
রয়টার্স জানিয়েছে, চলতি বছরে যুদ্ধবিরতির পর ইজরায়েলের হাতে নিহত হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা ছিলেন আল-হাদ্দাদ। মধ্য গাজার আল-আকসা মার্টির্স মসজিদে তার স্ত্রী ও ১৯ বছর বয়সী মেয়ের সঙ্গে যৌথ জানাজা অনুষ্ঠিত হয়।
অন্তত ৭ প্যালেস্তিনীয় নিহত (Hamas Commander Dead)
স্থানীয় চিকিৎসকদের সূত্র মারফত রয়টার্স জানিয়েছে, শুক্রবারের দুটি ইজরায়েলি হামলায় অন্তত সাত প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। ১৯৭০ সালে জন্ম নেওয়া আল-হাদ্দাদ বহুবার ইজরায়েলি হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ায় হামাসের ভেতরে “দ্য ঘোস্ট” নামে পরিচিত ছিলেন।



