Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগেই রাঘব চাড্ডার সঙ্গে (Harbhajan Singh) আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ও রাজ্যসভার সাংসদ হরভজন সিং। এবার তার বাড়ির দেওয়ালে দেখা গেল লেখা ‘গদ্দার’. এরপরই সতর্ক হয়ে উঠেছে প্রশাসন। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
নিরাপত্তা বদলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Harbhajan Singh)
পরিস্থিতি সামাল দিতেই দ্রুত পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় (Harbhajan Singh) সরকার। রবিবার থেকেই হরভজনের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আগে হরভজনের সুরক্ষার্থে পাঞ্জাব পুলিশ নিরাপত্তার দেখাশোনা করত। কিন্তু এই ঘটনার পর থেকে এই দায়ভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় পুলিশের হাতে। আপ ত্যাগী বাকি সাংসদেরাও এই একই স্তরের নিরাপত্তা পাচ্ছে।

দলত্যাগের ঝড় (Harbhajan Singh)
গত শুক্রবার একইসঙ্গে আপ ছাড়েন একাধিক সাংসদ। এই তালিকায় রাঘব চাড্ডা, হরভজন সিং, স্বাতী মালিওয়াল, অশোক মিত্তল সহ সাত জন । রাজ্যসভার এই দলবদল আপের জন্য ক্ষতিকর বলেই মনে করা হচ্ছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও এনাদের ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেছেন। বিজেপি কর্তৃপক্ষ আবার সাদরে স্বাগত জানিয়েছেন রাঘবদের।

আরও পড়ুন: Super El Nino 2026: মড়ক, খাদ্য সংকট- দেশজুড়ে ত্রাস সুপার এল নিনো
অন্তর্দ্বন্দ্বের জের
বহুদিন ধরেই দলের মধ্যে জমা ছিল অসন্তোষ। দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিরোধ ও পদস্খলনই মূল কারণ বলে জানা গিয়েছে। কেজরিওয়াল যদিও বৈঠক করে সবকিছু মেটাতে চেয়েছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। তার আগেই দল বদলেছিলেন রাঘব ও তার সঙ্গীরা। এই নিয়েই সরগরম দিল্লির রাজ্য রাজনীতি।


