Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাইরে বেরোলেই চোখ রাঙাচ্ছে সূর্য (Super El Nino 2026)। কড়া রোদের তাপ, ঘেমে-নেয়ে একসা শরীর। কিছুতেই আর গরমের সঙ্গে যুঝতে পারছে না শহরবাসী। দেশের অন্যান্য প্রান্তে একই অবস্থা। ফ্যান-এসির হাওয়া আর ফ্রিজের ঠাণ্ডা জলই ক্ষণিকের স্বস্তি। এই আবহেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, এবার জ্বালিয়ে দেবে ‘সুপার এল নিনো’-র গরম।
সুপার এল নিনোর আশঙ্কা (Super El Nino 2026)
আবহাওয়াবিদদের মতে, ২০২৬ সালে একটি অত্যন্ত (Super El Nino 2026) শক্তিশালী এল নিনো তৈরি হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণে ইঙ্গিত মিলছে, এটি গত বহু দশকের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হতে পারে। এর প্রভাব বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক ছন্দ ভেঙে দিতে পারে।
এল নিনো কীভাবে কাজ করে (Super El Nino 2026)
প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিকভাবে উষ্ণ (Super El Nino 2026) হয়ে উঠলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্বাভাবিক বায়ুপ্রবাহ দুর্বল হয়ে পড়ে, ফলে ঠান্ডা জল উপরে উঠতে পারে না। এর ফলেই বিশ্বজুড়ে কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও তীব্র গরমের পরিস্থিতি তৈরি হয়।

ভারতের সামনে সম্ভাব্য বিপদ
এই পরিস্থিতিতে দেশে বৃষ্টির ঘাটতি দেখা দিতে পারে, যা কৃষির উপর বড় প্রভাব ফেলবে। ফসল উৎপাদন কমে গেলে খাদ্যের জোগানও ব্যাহত হবে। একই সঙ্গে তাপপ্রবাহ আরও ভয়ঙ্কর আকার নিতে পারে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়বে, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
আরও পড়ুন: WB Assembly Election 2026: ভোটের আগে কড়া কমিশন, ভুয়ো ভোট দিলেই জেল
সমাধানের পথ
এই পরিস্থিতি মোকাবিলায় পরিবেশ রক্ষার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। গাছ লাগানো ও পুরনো গাছ সংরক্ষণ, পর্যাপ্ত জল পান, এবং অতিরিক্ত গরমে সাবধানতা অবলম্বন- এই সবই জরুরি। পাশাপাশি দূষণ কমানো এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখাই ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ।


