Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট সারিয়ে ২২ গজে ফিরে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন হার্দিক। বল হাতে নজর কাড়তে না পারলেও ব্যাট হাতে বাজিমাত করলেন এই তারকা অলরাউন্ডার (Hardik Pandya)।
নজর কাড়লেন হার্দিক (Hardik Pandya)
ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সেপ্টেম্বর মাস থেকে চোটের কারণে ছিলেন দলের বাইরে। তারপর থেকেই সমর্থকরা অপেক্ষায় ছিলেন কবে আবার এই তারকা অলরাউন্ডারকে চেনা ছন্দে দেখা যাবে ২২ গজে। দীর্ঘদিন রিহ্যাবের পর মাঠে ফিরেছেন তিঁনি। আর এসেই খেললেন ৭৭ রানের ঝোড়ো ইনিংস। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে নজর করলেন তিঁনি। বল হাতে সফল না হলেও তাঁর ব্যাটে রান এসেছে আর তাই স্বস্তি পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বল হাতে দিয়েছেন ৫২ রান (Hardik Pandya)।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার বিরুদ্ধে নেমে পাঞ্জাব তোলে ২২২ রান। অভিষেক শর্মা (১৯ বলে ৫০), আনমোলপ্রীত সিং (৩২ বলে ৬৯), নমন ধীরের (২৮ বলে ৩৯) ইনিংসে ভর করে বড় রানের টার্গেট খাড়া করে পাঞ্জাব। রান তাড়া করতে নেমে বিষ্ণু সোলাঙ্কি (২১ বলে ৪৩) ও শিবালিক শর্মা (৩১ বলে ৪৭) অনেকটাই এগিয়ে দেন বরোদাকে। তবে দলের জয় নিশ্চিত করেন তারকা অলরাউন্ডার। প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: Mamata: হুলিয়া জারি করবেন না যাতে বৃটিশ রাজের কথা মনে পড়ে যায়: কেন্দ্রকে তোপ মমতার
তাঁর ৪২ বলে ৭৭ রানের নজরকাড়া ইনিংসে রয়েছে সাতটি বাউন্ডারি ও চারটি ছয়। স্ট্রাইক রেট ১৮৪ প্রায়। এর মধ্যে পরপর তিনটি ছয় মেরে পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ ফিনিশ করেন হার্দিক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিকের এই ছন্দ ভরসা দেবে জাতীয় দলের নির্বাচকদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হয়ত দেখা যেতে চলেছে তাঁকে। আইপিএল শুরু হওয়ার আগে হার্দিকের ফর্মে ফেরার আশায় ছিল মুম্বই। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরাও আস্বস্ত হলেন তাঁর এই কমব্যাকে (Hardik Pandya)।


