Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ‘গেম অফ থ্রোন্স’-এর ‘জন স্নো’ খ্যাত অভিনেতা কিট হ্যারিংটন আবার ফ্যান্টাসি জগতে ফিরছেন(HBO Harry Potter)। এইচবিও-র বহুল প্রতীক্ষিত ‘হ্যারি পটার’ টিভি সিরিজের দ্বিতীয় সিজনে তাঁকে ডিফেন্স এগেইনস্ট দ্য ডার্ক আর্টস শিক্ষক গিল্ডারয় লকহার্ট চরিত্রে দেখা যাবে।
অভিনেতা বদলে এলেন হ্যারিংটন (HBO Harry Potter)
প্রথমে এই চরিত্রের জন্য নিকোলাস হোল্টকে নির্বাচন করা হলেও, শুটিংয়ের সময়সূচি মিলতে না থাকায় তিনি প্রজেক্টটি ছেড়ে দেন। এরপর এইচবিও কিট হ্যারিংটনের সাথে যোগাযোগ করে। হ্যারিংটন আনন্দের সাথে চরিত্রটি গ্রহণ করেন। অডিওবুক সংকলনে লকহার্ট চরিত্রে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা তাঁর আগে থেকেই ছিল।
কে এই গিল্ডারয় লকহার্ট?
‘হ্যারী পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস’-এ এই চরিত্রের আত্মপ্রকাশ। লকহার্ট অত্যন্ত আত্মমুগ্ধ, প্রচারপ্রিয় এবং নিজেকে একজন বীর হিসেবে তুলে ধরতে ভালোবাসেন। তবে পরে জানা যায়, তিনি অন্য জাদুকরদের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দিতেন মেমোরি চার্ম বা স্মৃতি মুছে ফেলার মন্ত্র ব্যবহার করে। চলচ্চিত্রে ২০০২ সালে কেনেথ ব্রানাগ এই জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন।
সিরিজের নতুন রূপ ও কাস্টিং
এইচবিও প্রতিটি বই নিয়ে আলাদা সিজন তৈরি করছে, যাতে মূল গল্পের বিস্তারিত নিখুঁতভাবে তুলে ধরা যায়।
হ্যারি পটার: ডমিনিক ম্যাকলাফলিন
রন উইজলি: অ্যালাস্টেয়ার স্টাউট
হারমাইনি গ্রেঞ্জার: অ্যারাবেলা স্ট্যানটন
অ্যালবাস ডাম্বলডোর: জন লিথগো
রুবিয়াস হ্যাগ্রিড: নিক ফ্রস্ট
সেভেরাস স্নাইপ: পাপা এসিডু
প্রফেসর ম্যাকগোনাগল: জ্যানেট ম্যাকটির
শো-রানার ফ্রান্সিসকা গার্ডিনার ও নির্দেশক মার্ক মাইলডের অধীনে প্রথম সিজনটি ২০২৬ সালের বড়দিনের সময় মুক্তির সম্ভাবনা রয়েছে(HBO Harry Potter)।
আরও পড়ুন: Piyush Goyal Message: বিনিয়োগের নিরাপদ ঠিকানা ভারত : টোকিওতে বার্তা পীযূষ গোয়েলের
গেম অফ থ্রোন্স’-এর গম্ভীর ও যুদ্ধমুখী জন স্নো-র পর হ্যারিংটনের জন্য এই হাস্যরসাত্মক ও অহংকারী জাদুকরের চরিত্রটি নিঃসন্দেহে একটি দারুণ পরিবর্তন নিয়ে আসবে(HBO Harry Potter)।



