Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দিল কলকাতা হাইকোর্ট (HC SIR)। এসআইআর নিয়ে সুপ্রিমকোর্টে বিচারাধীন রয়েছে মামলা।
মামলা মুলতবি কলকাতা হাইকোর্টে (HC SIR)
দেশের সমস্ত হাইকোর্ট গুলোকে এসআইআর নিয়ে মামলা গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। তাই সুপ্রিম কোর্টের পরবর্তী রায় না আসা পর্যন্ত মামলা মুলতবি করে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (HC SIR)
২০০২ সালকে কেন এসআইআর-এর ভিত্তিবর্ষ করা হয়েছে। এবং এসআইআর-এর সময়সীমা বৃদ্ধিরও দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন পিন্টু কাঁড়ার নামে এক ব্যক্তি। এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে নির্বাচন কমিশনের থেকে তাদের বক্তব্য হলফনামা আকারে তলব করেছে।
আরও পড়ুন: Bankura SIR: অসহায় মানুষের পাশে BLO: নিজের খরচে ছবি তৈরি করে জমা করলেন ফর্ম
সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেই শুনানি (HC SIR)
সুপ্রিম কোর্টেও তৎকালীন বিচারপতি সূর্য কান্ত (বর্তমানে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। সূরা মামলাতেও সুপ্রিমকোর্ট নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে। তাই, সুপ্রিমকোর্ট এসআইআর মামলায় কী নির্দেশ দেয়, তা দেখেই পরবর্তী শুনানি করতে চাইছে কলকাতা হাইকোর্ট। তাই এসআইআর নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ।



