Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হার্টের সমস্যা যদি থাকে তবে একেবারেই অনিয়ম করা চলবে না। পুজোর কতদিন যদি অনিয়ম হয়েও থাকে তবে আবার ফিরিয়ে আনুন নিয়ন্ত্রণ নিজের দৈনন্দিন রুটিনে (Heart Health)।
Prevention is better than cure (Heart Health)
কাজের চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের কারণে হার্টের অসুখ কামড় বসাচ্ছে শরীরে। প্রযুক্তি নির্ভর জীবনে যন্ত্র এখন আমাদের সবসময়ের সঙ্গী। যার কারণে ঘরে ঘরে বেড়ে চলেছে হার্টের অসুখ। সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো, সেই কারণে এখন সবারই মনখারাপ। কিন্তু পুজোর কটা দিন চলেছে চুটিয়ে আনন্দ। রাত জেগে ঠাকুর দেখা হোক বা পেটপুজো কোনও কিছুই বাদ যায়নি পুজোর কদিন। এবার পালা নিজের শরীরের যত্ন নেওয়ার (Heart Health)।
হার্টের সমস্যা যদি থাকে তবে একেবারেই অনিয়ম করা চলবে না। পুজোর সময় নিয়মের ধার ধারেন না কেউই। উৎসবের স্রোতে ভেসে গিয়ে শরীরের কথা ভুলেই যান বেমালুম। মা’কে বিদায় জানিয়ে এখন উৎসব শেষ। কিন্তু হার্টের রোগীরা যদি আবার নিয়ম মানা শুরু না করেন, তা হলে বিপদ ঘটতে কিন্তু সময় লাগবে না। তাই জেনে নিন হার্ট ভালো রাখতে কী কী নিয়ম মানবেন?
শরীরচর্চা
দৈনন্দিন জীবনে কাজের চাপ, ব্যস্ততা থাকবেই কিন্তু রুটিনে রাখতেই হবে নিয়মিত শরীরচর্চা। তার জন্য সবসময় যে জিমে যেতেই হবে তা নয়। তার বদলে হাঁটাহাঁটি বা যোগাসনও করতে পারেন। তবে হার্টের রোগীরা কোন ধরণের শরীরচর্চা করবেন সেটা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়াই ভাল।

ফ্যাটকে পুরোপুরি না নয়
ওজন কমাতে অনেকেই ভয়ে ফ্যাটজাতীয় খাবার এড়িয়ে চলেন কিন্তু হার্টের যত্নে উপকারী ফ্যাটের উপর ভরসা রাখতে পারেন। তবে হার্টের জন্য কতটা পরিমাণ ফ্যাট খেতে পারবেন সেই বিষয়ে বিশষজ্ঞদের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না।

নুন খাওয়া বন্ধ
অনেকেরই অভ্যেস থাকে পাতে কাঁচা নুন খাওয়ার। সেই অভ্যেস পুরোপুরি ত্যাগ করতে হবে। রান্নাতেও নুনের পরিমাণ কমাতে হবে। নুন খাওয়া যত কমাতে পারবেন ততই আপনার হার্ট থাকবে হাসিখুশি।
আরও পড়ুন: Ahona Dutta: মেয়ের জন্মে লক্ষ্মীলাভ অহনার, শেয়ার করলেন লক্ষ্মীপুজোর স্পেশাল প্ল্যান
ব্রেকফাস্ট
পুষ্টিবিদদের মতে, হার্টের স্বাস্থ্য ভাল রাখতে ব্রেকফাস্ট স্কিপ করা কখনোই উচিত নয়। সে ক্ষেত্রে কয়েকটি খাবার ডায়েটে রাখলে উপকার পাওয়া যেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। যার মধ্যে অন্যতম হলো ওট্স, ডিম, জলে ভেজানো বাদাম। তবে হার্টের রোগীদের জন্য শর্করা জাতীয় খাবার বা প্রক্রিয়াজাতীয় খাবার এড়িয়ে চলারই পরামর্শ দেন পুষ্টিবিদরা (Heart Health)।
তবে মনে রাখবেন কোনও কিছু করার আগে বা কোনও প্রকার সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। কারণ কথাতেই আছে ‘Prevention is better than cure’।


