Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইলিশ মাছ শুধু স্বাদের জন্যই জনপ্রিয় (Hilsha Fish Benefits) নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। বিশেষ করে চুলের যত্নে ইলিশ মাছের ভূমিকা অনস্বীকার্য। এই মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ডি ও বি১২। এই মাছ চুলের গঠন মজবুত করতেও সাহায্য করে।
চুলের যত্নে ইলিশ মাছ (Hilsha Fish Benefits)
- ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া কমায় এবং নতুন চুল (Hilsha Fish Benefits) গজাতে সাহায্য করে।
- প্রোটিন: চুলের মূল উপাদান হল কেরাটিন। কেরাটিন প্রোটিন থেকেই তৈরি। ইলিশ মাছ নিয়মিত খেলে চুল শক্তিশালী ও ঘন হয়।
- ভিটামিন বি১২: এই ভিটামিন চুলের গোঁড়ায় পুষ্টি পৌঁছে দেয়, ফলে চুল পড়ার সমস্যা কম হয়।
- ভিটামিন ডি: মাথার ত্বকে কোষের পুনর্গঠন প্রক্রিয়ায় সাহায্য করে। এর ফলে চুল বাড়তে থাকে।
- অ্যান্টিঅক্সিডেন্ট: চুলের ক্ষয় রোধ করে ও চুলকে রাখে উজ্জ্বল ও প্রাণবন্ত।
সঙ্গে রইল মজাদার রেসিপি (Hilsha Fish Benefits)
উপকরণ:
- ইলিশ মাছ – ৬ টুকরো
- সরষে বাটা – ৩ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা – ৬টি (চেরা)
- সরষের তেল – ৫ টেবিল চামচ
- নুন – স্বাদমতো
- হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
- জল – ১ কাপ
বানাবেন কীভাবে?
ইলিশ মাছের নাম শুনলেই বাঙালির জিভে জল আসে। আর যদি হয় সরষে ইলিশ, তবে তো কথাই নেই! চলুন দেখে নিই কীভাবে এই পদ রান্না করবেন
প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর মাছের গায়ে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এদিকে সরষে বাটার মধ্যে সামান্য নুন ও ২টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে রাখুন।
একটি কড়াইতে সরষের তেল দিন। তেল গরম হলে গ্যাস কমিয়ে তাতে আগে থেকে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলি আলতো করে দিয়ে হালকা ভেজে তুলে নিন। খুব বেশি ভাজবেন না, কারণ ইলিশ মাছ ভাজার সময় ভেঙে যেতে পারে। আর ইলিশ মাছ বেশি ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায়।
এরপর সেই কড়াইতেই অবশিষ্ট তেলে সরষে বাটা দিন। ভালো করে কষিয়ে নিন। এতে জল দিয়ে একটি পাতলা গ্রেভি তৈরি করুন। এবার স্বাদমতো লবণ দিন। কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিন এই সময়।
আরও পড়ুন: Diabetes Skin Problems: ত্বকই বলে দেবে ডায়াবেটিসের কথা, বুঝবেন কীভাবে?
গ্রেভি ফুটতে শুরু করলে তাতে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। শেষে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। ৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন এবং কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিন, যাতে মাছ মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়।


