Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তামার তারের সঙ্গে বিপুল বৃদ্ধি পেয়েছে হিন্দুস্তান কপারের স্টকের দাম। গত ৬ মাসে যার পরিমাণ প্রায় ৭৫ শতাংশ (Hindustan Copper)।
বিপুল বৃদ্ধি হিন্দুস্তান কপারের (Hindustan Copper)
মার্কেটের টালমাটাল অবস্থা কিছুদিন দেখা গেলেও আসতে আসতে ট্র্যাকে ফিরতে দেখা গেছে শেয়ার মার্কেটকে। যার ফলে লগ্নিকারীদের মধ্যেও চলতে থাকা উৎকণ্ঠা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। একদিকে যেমন দাম বাড়তে দেখা গেছে সোনা ও রুপোর তেমনই অন্যদিকে দাম বেড়েছে তামারও (Hindustan Copper)।
বিভিন্ন শিল্পে তামার বহুল ব্যবহার এই ধাতুর দামে তৈরি করেছে রেকর্ড। এই ধাতুর দামের বৃদ্ধির ফলে হিন্দুস্তান কপার লিমিটেডের স্টকের দামেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। প্রায় ৫০ শতাংশ দাম বেড়েছে গত এক মাসে। স্টকের এই বৃদ্ধির সময়ে প্রফিট বুকিং করবেন নাকি হোল্ড করবেন? কী বলছেন বিশেষজ্ঞরা?
হিন্দুস্তান কপারের স্টক শুধুমাত্র এক মাসে নয় বিগত ৬ মাসে দাম বেড়েছে প্রায় ৭৫ শতাংশের কাছাকাছি। ১২ শতাংশের মতো বৃদ্ধি হয়েছে এই সংস্থার। ৯৫০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক গত পাঁচ বছরে।

মতিলাল অসওয়ালের রিসার্চার রুচিত জৈন এই সংস্থার স্টক নিয়ে বলেছেন ‘আপট্রেন্ডে রয়েছে এই মেটাল স্টকে। এই সংস্থার স্টকের দাম বেড়েছে ধারাবাহিক ভাবে। গত কয়েকদিনে এই স্টকে হয়েছে হাই ভলিউমে ট্রেডিং। যার ফলে বোঝা যাচ্ছে লগ্নিকারীদের মধ্যে এই স্টক কিনতে লগ্নিকারীদের মধ্যে আগ্রহ রয়েছে কতটা। ৩৮০ টাকা থেকে ৩৯০ টাকা বৃদ্ধি হতে পারে।’

আরও পড়ুন: kali Puja Chapter 3: শিয়ালকে কেন খাওয়ানো হয় ফুল্লরা দেবীর পূজায়?
ওপর এক মার্কেট এক্সপার্ট অনুজ গুপ্তা এই সংস্থার স্টকের বিষয়ে বলেছেন ‘এই স্টকে বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে গত ২ মাসে। পজিটিভ আউটলুক রয়েছে টেকনিক্যালি এই স্টকে। ৩০০-২৬০ টাকার স্ট্রং সাপোর্ট রয়েছে। বুলিশ নেচারও বজায় রয়েছে এই স্টকে। এই সংস্থার শেয়ারের দর শর্ট ও মিডিয়াম টার্মে ৪০০-৪৫০ টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে।’ অর্থাৎ দুই এক্সপার্টের মত অনুযায়ী আগামীতে আরও লাভ তোলার সুযোগ রয়েছে এই স্টক থেকে (Hindustan Copper)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


