Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কাজের ব্যস্ততার মাঝেই একান্তেই একে (Hiran Wife Birthday) অপরের মাঝে পালন করলেন দ্বিতীয় স্ত্রী, ঋত্বিকা গিরির জন্মদিন। ছবি পোস্ট করে তাদের একসঙ্গে কাটানোর সেই মুহূর্তের কথা ভাগ করে নিলেন হিরণ চট্টোপাধ্যায়।
ছবিতে কী দেখা যাচ্ছে? (Hiran Wife Birthday)
ছবিতে দেখা যাচ্ছে, একটা ছোট্ট ঘরের মধ্যে (Hiran Wife Birthday) একাধিক রঙের বেলুন দিয়ে সাজানো। ঘরের মাঝে রাখা একটি কাস্টমাইজড কেক।
এই সবটা মিলিয়ে হাসিমুখে জন্মদিনে পোস্ট দিয়েছেন ঋত্বিকা। ৩১ আগস্ট তার জন্মদিন পালন করেছিলেন হিরণ।
এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে হিরণ সমাজমাধ্যমে ছবি পোস্ট ঋত্বিকার জীবনের সুখ, সাফল্য, এবং সুস্বাস্থ্য কামনা করলেন। সমাজমাধ্যমে হিরণ পোস্টার ক্যাপশনে লেখেন, ‘গতকাল ঋতিকার জন্মদিন উদযাপন করলাম। একসঙ্গে কাটালাম এবং তৈরি হল কিছু বিশেষ মুহূর্ত। আগামীর অনেক শুভেচ্ছা! সুস্থ এবং ভালো থেকো। শুভ জন্মদিন ঋতিকা।’
জুটির সম্পর্ক ঘিরে একাধিক বিতর্ক (Hiran Wife Birthday)
এই জুটির সম্পর্ক ঘিরে রয়েছে একাধিক বিতর্ক। তাদের সম্পর্ক নিয়ে বহু মন্তব্য সমাজমাধ্যম জুড়ে রয়েছে। যে বিষয়ে সকলেই পরিচিত। তবে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে তার ভালোবাসার মানুষের জন্মদিন পালনের বিশেষ মুহূর্ত সোশল মিডিয়া হ্যান্ডেলে তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন হিরণ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Weather Forecast: বঙ্গে বৃষ্টিতেও স্বস্তি নেই! বজায় থাকবে গুমোট ভাব
ছবি দেখে বলাই বাহুল্য যে হিরণ এবং ঋত্বিকার এই বিশেষ দিন বেশ আনন্দই কেটেছে। তাদের এই মুহূর্তের ছবি গুলোতে জড়িয়ে ছিল এক অদ্ভুত মিষ্টতা।


