Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ থেকে ৬ সেপ্টেম্বর উত্তমকুমারের (Uttam Kumar Birth Centenary Celebration) জন্মশতবর্ষ পালন করা হবে রাজ্য জুড়ে। এই অনুষ্ঠানের উপলক্ষে বেশ কিছু দিন ধরেই একাধিক মিটিং হয়েছে। মহানায়কের জন্মশতবার্ষিকী নিয়ে ১ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন হয়ে গেল। সেই সন্ধ্যার বিশেষ বৈঠকে উদযাপনের কর্মসূচি জানানো হল।
নন্দনে উপস্থিত একাধিক তারকা (Uttam Kumar Birth Centenary Celebration)
এইদিন নন্দনে উপস্থিত ছিলেন একাধিক (Uttam Kumar Birth Centenary Celebration) তারকা। ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর থাকছে একাধিক কর্মসূচি। নন্দনে এই সন্ধ্যায় ছিলেন জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পূর্ণিমা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, সহ অন্যান্য তারকারা। বঠকে উপস্থিত ছিলেন মহানায়ক উত্তম কুমার পুত্রবধূ মহুয়া চ্যাটার্জী। সেই বৈঠকে তাঁরা জানালেন ৩ সেপ্টেম্বর রাজ্যে জুড়ে থাকছে একাধিক কর্মসূচি। সকল ছবি প্রেমী ৩ থেকে ৬ শুধু ছবি দেখবে না। অনুভব করবে প্রতিটি উত্তম কুমার অভিনীত ছবি। এমনটাই দাবি সকলের। ইন্ডাস্ট্রির বিশিষ্টদের নিয়ে দফায় দফায় মিটিং চলছে ইন্ডাস্ট্রিতে। শহর জুড়ে উত্তমকুমারের ছবিতে ভরে যাবে। রবীন্দ্র সদন চত্বর সেজে উঠবে উত্তম কুমারের ছবিতে।
কর্মসূচিতে কী কী থাকছে? (Uttam Kumar Birth Centenary Celebration)
৩ সেপ্টেম্বর সকালে আহিরিটোলা ও টলিগঞ্জে মহানায়কের (Uttam Kumar Birth Centenary Celebration) মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি বিজয়ী সিনেমার সামনে উন্মোচিত হবে কুড়ি ফুটের কাট আউট। এই দিন সন্ধ্যা ঠিক ছটায় নন্দন প্রাঙ্গণ থেকে একাডেমী অফ ফাইন আর্টস, বিড়লা তারামণ্ডল হয়ে একতারা মুক্তমঞ্চ পর্যন্ত এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি পদযাত্রার আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পী চলচ্চিত্র সমালোচক, লোকশিল্পী ও পৃষ্ঠপোষকগণের অংশগ্রহণ এই পদযাত্রা মহানায়কের স্মৃতিকে প্রেক্ষাগৃহের গণ্ডি ছাড়িয়ে শহরের মানুষের কাছে পৌঁছে দেবে। গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় উদ্বোধন হবে মহানায়কের স্মৃতিতে বিশেষ প্রদর্শনী যেখানে দেখা যাবে কিংবদন্তির জীবনের বহু জানা-অজানা তথ্য। একই সঙ্গে নন্দন ৪- এ থাকছে মহানায়কের সম্পর্কে প্রকাশিত বিভিন্ন প্রকাশনার প্রদর্শনী। সন্ধ্যায় একতারা মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলন। মহানায়ক উত্তম কুমারের শতবর্ষের কেক কাটা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের হাত ধরে প্রথম দিনের কর্মসূচির পরিসমাপ্তি ঘটবে।
৪ সেপ্টেম্বর উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি নন্দন-১, নন্দন-২, ও রাধা স্টুডিওতে শুরু হবে উত্তম কুমারকে কেন্দ্র করে ফিল্ম ফেস্টিভ্যাল।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের ‘নায়ক’। রবীন্দ্র সদনে প্রবীণ শিল্পীদের সংবর্ধনা, ভারতীয় ডাক বিভাগের বিশেষ খাম ও ডাকটিকিট প্রকাশ। প্রবীণ অভিনেতা ও অভিনেত্রীদের আড্ডা, ‘Mahanayak: A Superstar Journey’ তথ্যচিত্র প্রদর্শনেরও আয়োজন রয়েছে।
৫ সেপ্টেম্বর শিশুর মঞ্চে অনুষ্ঠিত হবে দুটি বিশেষ আলোচনা ‘নায়িকাদের চোখে উত্তম কুমার’ এবং ‘অভিনেতা উত্তম কুমার’। মহানায়কের সহকর্মী ও উত্তরসূরী শিল্পীদের দৃষ্টিতে তার অভিনয়সত্তা, শিল্পী জীবন এবং বাংলা চলচ্চিত্রে তার অবস্থান নিয়ে হবে নিবিড় আলোচনা। একই সময়ে নন্দনের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে তার চলচ্চিত্রের প্রদর্শন।
আরও পড়ুন: Weather Forecast: বঙ্গে বৃষ্টিতেও স্বস্তি নেই! বজায় থাকবে গুমোট ভাব
৬ সেপ্টেম্বর রবীন্দ্রসদনে সংগীত ও নৃত্যনির্ভর বিশেষ উপস্থাপনা ‘উত্তম কুমারের প্রতি সংগীত শ্রদ্ধাঞ্জলি’-এর মাধ্যমে শেষ হবে জন্মশতবর্ষ উদযাপনের এই পর্ব। দেবজ্যোতি মিশ্র ও ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিকল্পনায় এবং বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এই নিবেদন মহানায়কের অমর সৃষ্টিকে নতুন সুরে, নতুন প্রজন্মের অনুভবে পুনরাবিষ্কার করবে।


